Virat Kohli: মাইলস্টোন ম্যাচে কোহলির বিরাট নজির! জয়বর্ধনেকে টপকে সর্বকালের সেরার তালিকার প্রথম পাঁচে

বিরাট কোহলি একদিনের আন্তর্জাতিকে গড়লেন আরও একটি নজির। ওডিআইয়ে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় বিশ্বের প্রথম পাঁচে চলে এলেন কিং কোহলি। আজ তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি ৬৩ রান পূর্ণ করার সঙ্গে সঙ্গেই টপকে যান মাহেলা জয়বর্ধনেকে। চামিকা করুণারত্নের বল বাউন্ডারি পেরিয়ে যেতেই কোহলির নজির সুনিশ্চিত হয়ে যায়।

জয়বর্ধনেকে টপকে সর্বকালের সেরার তালিকার প্রথম পাঁচে বিরাট

বিরাট কোহলি এদিন কেরিয়ারের ২৬৮তম ওডিআই খেলছেন, ২৫৯টি ইনিংস খেলার ফাঁকেই তিনি মাহেলা জয়বর্ধনের রানের নজির পেরিয়ে যান। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক ৪৪৮টি একদিনের আন্তর্জাতিকে ৪১৮টি ইনিংসে ১২৬৫০ রান করেছিলেন। এদিন বিরাটের স্কোর ৬৩ হতেই সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ছয়ে নেমে যান জয়বর্ধনে। বিরাট উঠে আসেন পঞ্চম স্থানে। কিং কোহলি এখনও অবধি ৪৫টি শতরান পেয়েছেন একদিনের আন্তর্জাতিকে। রয়েছে ৬৫টি অর্ধশতরান।

যদিও আজ বিরাট শতরান করলে চলতি সিরিজে দ্বিতীয় শতরানটি পেয়ে যাবেন। সেক্ষেত্রে তাঁর মোট শতরানের সংখ্যা দাঁড়াবে ৪৬, অর্ধশতরানের সংখ্যা হবে ৬৪। একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক ৪৯টি শতরান রয়েছে সচিন তেন্ডুলকরের। সেই রেকর্ড বিরাট চলতি বছরেই ভেঙে দেবেন কিনা তা নিয়ে চলছে জল্পনা।

টি ২০ বিশ্বকাপের আগে এশিয়া কাপে টি ২০ আন্তর্জাকিকে কেরিয়ারের একমাত্র শতরানটি পূর্ণ করেছিলেন বিরাট কোহলি। গত বছর সেই শতরানের আগে অবধি ২০১৯ সাল থেকে তাঁর ব্যাটে শতরান আসেনি। গত বছর বিরাট বাংলাদেশে একদিনের আন্তর্জাতিকে শতরান পান। এরপর চলতি সিরিজে গুয়াহাটিতে শতরান করেছিলেন। ফের আজ তিনি শতরানের দিকে এগিয়ে চলেছেন।

একদিনের আন্তর্জাতিকে ৪৬৩ ম্যাচে ৪৫২ ইনিংসে ১৮,৪২৬ রান রয়েছে সচিনের। সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন কুমার সঙ্গকারা, তিনি ৪০৪টি ম্যাচে ৩৮০টি ইনিংস খেলে ১৪,২৩৪ রান করেছেন। এরপর রয়েছেন রিকি পন্টিং (৩৭৫ ম্যাচে ৩৬৫ ইনিংসে ১৩,৭০৪) এবং সনৎ জয়সূর্য (৪৪৫ ম্যাচে ৪৩৩ ইনিংসে ১৩,৪৩০)। জয়সূর্যকে পেরিয়ে যাওয়া বিরাট কোহলির ক্ষেত্রে স্রেফ সময়ের অপেক্ষা। বিরাট আজ ৪৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন। শুভমান গিলের সঙ্গে ১৩১ রানের পার্টনারশিপ। শেষ পাওয়া খবরে বিরাট ব্যাট করছেন ৯১ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+