বিরাট কোহলি প্রথম ভারতীয় অধিনায়ক যিনি বিদেশের মাটিতে ২০০ হাঁকালেন
নর্থ সাউন্ড (অ্যান্টিগুয়া), ২৩ জুলাই : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুধু শতরান করেই ক্ষান্ত হলেন না ভারতীয় ক্রিকেট দলের রান মেশি বিরাট কোহলি। বরং ডবল সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে চালকের আসনে পাঠানোর পাশাপাশি গড়ে ফেললেন নয়া রেকর্ডও।
রান মেশিনের পাশাপাশি এখন রেকর্ড ভাঙার মেশিনেও পরিণত হয়েছেন বিরাট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচের দ্বিতীয় দিনেই ডবল সেঞ্চুরি করে নয়া কীর্তি বিরাটের। এর ফলে বিদেশের মাটিতে ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙে ফেললেন বিরাট।[দুর্ভাগ্য কাটিয়ে ক্যারিবিয়ান মাটিতে প্রথম সেঞ্চুরি কোহলির, টেস্টের প্রথম দিনেই আধিপত্য ভারতের ]

১৯৮৯-৯০ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯২ রান করেছিলেন আজহার, যা ছিল বিদেশের মাটিতে কোনও ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ রান। শুক্রবারের পর বিরাট কোহলি হলেন প্রথম ভারতীয় অধিনায়ক যিনি বিদেশের মাটিতে ডবল সেঞ্চুরি করতে পেরেছেন।
ধোনির রেকর্ড একটুর জন্য ভাঙা হল না বিরাটের। ২০১৩ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২৪ রানের রেকর্ড রয়েছে ধোনির। সেই রেকর্ড ভাঙার লক্ষ্যেই এগোচ্ছিলেন বর্তমান ভারতীয় ক্রিকেট অধিনায়ক। তবে সেসন ব্রেকের পরেই তিনি আউট হয়ে যান। ২৮১ বলে ২০০ রান করে আউট হল কোহলি। কোহলির পাশাপাশি এদিন ২২ গজে ভারতকে চালকের আসনে বসানোর পিছনে গুরুত্বপর্ণ অবদান ছিল ভারতীয় অফ স্পিনার তথা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের। ২৫৩ বলে ১১৩ রান করেন তিনি।












Click it and Unblock the Notifications