অধিনায়ক হিসাবে অনন্য রেকর্ড করলেন বিরাট কোহলি
ইডেন ম্যাচে অধিনায়ক হিসাবে এক অনবদ্য রেকর্ড করলেন বিরাট কোহলি। একদিনের ম্যাচে সবচেয়ে দ্রুততম ১ হাজার রানের গণ্ডী পেরোলেন তিনি। সারা বিশ্বে এই রেকর্ড আর কারও নেই।
কলকাতা, ২২ জানুয়ারি : ইডেন ম্যাচে অধিনায়ক হিসাবে এক অনবদ্য রেকর্ড করলেন বিরাট কোহলি। অধিনায়ক হিসাবে একদিনের ম্যাচে সবচেয়ে দ্রুততম ১ হাজার রানের গণ্ডী পেরোলেন তিনি। সারা বিশ্বে এই রেকর্ড আর কারও নেই।
একদিনের ম্যাচে মাত্র ১৭টি ইনিংস খেলে ১ হাজার রানের গণ্ডী এদিন টপকে যান কোহলি। তিনি পিছনে ফেললেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ক্রিকেটার এবি ডেভিলিয়ার্সকে। তিনি ১৮টি ইনিংসে ১ হাজার রানের গণ্ডী টপকেছিলেন। সেখানে এক ইনিংস কম খেলে কোহলি এই রেকর্ড গড়লেন।
এদিন ইডেনে মাত্র ২০ রানে পৌঁছনোর পরই এই মাইলফলক স্পর্শ করেন কোহলি। যদিও এখানেই থেমে না থেকে ৫৫ রান করে আউট হন তিনি। এবার একনজরে দেখে নিন কোন কোন অধিনায়ককে টপকে সেরা হলেন কোহলি।

বিরাট কোহলি
মাত্র ১৭টি ইনিংস খেলে অধিনায়ক হিসাবে কোহলি ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এর আগে এত দ্রুত কোনও অধিনায়ক ১ হাজার রানের গণ্ডী টপকাতে পারেননি।

এবি ডেভিলিয়ার্স
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসাবে এবি ডেভিলিয়ার্স ১৮টি ইনিংস খেলে ১ হাজার রানের গণ্ডী টপকে যান।

কেন উইলিয়ামসন
নিউ জিল্যান্ডের অধিনায়ক হিসাবে কেন উইলিয়ামসন ২০টি ইনিংস খেলে ১ হাজার রান করেছেন।

অ্যালেস্টেয়ার কুক
ইংল্যান্ডের অধিনায়ক হিসাবে অ্যালেস্টেয়ার কুক ২১টি ইনিংস খেলে ১ হাজার রান করেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়
ভারত অধিনায়ক হিসাবে খেলতে নেমে সৌরভ গঙ্গোপাধ্যায় ২২টি ইনিংস খেলে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications