মাইলস্টোন বিরাট কোহলির, বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে অর্জন করলেন এই কৃতিত্ব
মাইলস্টোন তৈরি করলেন বিরাট কোহলি, বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে অর্জন করলেন এই কৃতিত্ব
আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে চার হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি। অনন্য এই বিশ্ব রেকর্ড তিনি করলেন টি ২০ বিশ্বকাপ ২০২২-এর সেমিফাইনালে। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রান পূর্ণ করার সঙ্গে সঙ্গে মাইলস্টোন তৈরি করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বিরাটের আগে আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে কোনও ব্যাটসম্যান চার হাজার রান করার নজির স্থাপন করতে পারেননি।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের ইনিংসের ১৫ নম্বর ওভারে এই মাইলস্টোন স্পর্শ করেন বিরাট কোহলি। এর আগে চলতি বিশ্বকাপে বিরাট কোহলি টি ২০ বিশ্বকাপে সর্বাধিক রান করার নজির গড়েন। মহেলা জয়বর্ধনের রেকর্ড ভেঙে দিয়ে তিনি হয়ে ওঠেন টি ২০ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান। এই অ্যাডিলেডের মাঠেই সেই কৃতিত্ব স্পর্শ করেছিলেন কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে তিনি সেই নজির তৈরি করেন। ইংল্যান্ডেরল বিরুদ্ধে খেলতে নামার আগে চার হাজার রান পূর্ণ করার জন্য কোহলির প্রয়োজন ছিল ৪২ রান। আদিল রশিদকে ১৫তম ওভারের শেষ বলে বাউন্ডারি মারার পরেই এই রেকর্ড অর্জন করেন কোহলি।
সেমিফাইনাল ম্যাচে এ দিন অর্ধ-শতরান করেন বিরাট কোহলি। ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলে ক্রিস জর্ডানের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। বিরাটের ইনিংস সাজানো ছিল চারটি চার এবং একটি পাঁচ দিয়ে। ২০১৪ এবং ২০১৬ টি২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বিরাট কোহলি। এই মুহূর্তে আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে বিরাট কোহলির স্ট্রাইক রেট ১৪০-এর কাছাকাছি এবং গড় ৫০-এর উপরে। রানের বিচারে তাঁর নিচে রয়েছে রোহিত শর্মা, মার্টিন গাপ্তিল, বাবর আজমের মতো তারকারা।












Click it and Unblock the Notifications