সৌরভ-ধোনিকে টপকে অবাঞ্চিত রেকর্ডের মালিক বিরাট, কী বলছে পরিসংখ্যান
সৌরভকে টপকে অবাঞ্চিত রেকর্ডের মালিক হলেন বিরাট, কী বলছে পরিসংখ্যান
আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হল ভারত। ব্যর্থতার তালিকায় সবার আগে যাঁর নাম থাকবে, তিনি হলেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে দলকে দিশা দেখাতে ব্যর্থ হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। সেই সঙ্গে কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে এক অবাঞ্চিত রেকর্ডের মালিক হয়েছেন ভিকে। দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।

শূন্য রানে আউট বিরাট
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জ্বলে উঠতে পারলেন না বিরাট কোহলি। ৫ বল খেলে কোনও রান না করেই সাজঘরে ফিরে গেলেন ভারত অধিনায়ক। ১২৪ রানের বেশি এগোতে পারল না ভারতের ইনিংসও।

১৪টি শূন্য
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শূন্যতে আউট হয়েছেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর ১৪তম শূন্য। এক অবাঞ্চিত তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

সৌরভকে টপকে গেলেন বিরাট
ভারতের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য ঝুলিতে থাকা ক্রিকেটারদের তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গিয়েছেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার অধিনায়ক থাকাকালীন আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বার শূন্যতে আউট হয়েছিলেন সৌরভ।

তালিকায় আর কে কোথায়
তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকাকালীন ১১ বার শূন্যতে আউট হয়েছেন এমএস। তালিকার চতুর্থ স্থানে থাকা কপিল দেব জাতীয় দলের অধিনায়ক থাকার সময় আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বার শূন্যতে আউট হয়েছেন।












Click it and Unblock the Notifications