আইপিএল নিলামের আগে আরসিবি ফ্যানদের কী বার্তা দিলেন বিরাট কোহলি?

আইপিএল নিলামের আগে আরসিবি ফ্যানদের কী বার্তা দিলেন বিরাট কোহলি?

আর একদিন পরেই অর্থাৎ বৃহস্পতিবার ২০২০ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে কলকাতায়। কোন দল কোন ক্রিকেটারকে কিনবে, কতটা শক্তিশালী হবেন সেই খেলোয়াড়, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে আইপিএলের অন্যতম দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফ্যানদের অন্যান্য বারের থেকে ভালো দল তৈরির আশ্বাস দিয়েছেন দলের অধিনায়ক তথা দেশের ক্রিকেট আইকন বিরাট কোহলি।

আইপিএল নিলামের আগে আরসিবি ফ্যানদের কী বার্তা দিলেন বিরাট কোহলি?

বুধবার বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় তথা মাস্ট উইন ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত। তাই ২০২০ আইপিএলের নিলাম উপলক্ষ্যে কলকাতায় থাকতে পারবেন না টিম ইন্ডিয়া তথা আরসিবি-র অধিনায়ক বিরাট কোহলি। এতকিছুর মধ্যে নিজের আইপিএল খেলা দলের ভক্তদের উদ্বুদ্ধ করতে ভোলেননি বিরাট। গত ১২টি আইপিএলে দামী দল সাজিয়েও একবারও ট্রফির মুখ দেখতে পারেনি আরসিবি। তবে এবার ফল অন্যরকম হবে বলেই বিশ্বাস অধিনায়ক বিরাট কোহলির।

নিলামের একদিন আগে আরসিবি ফ্যানদের উদ্দেশে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, সবদিক বিবেচনা করেই এবারের দল তৈরি করা হবে। দলের ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসন ও হেড কোচ সাইমন কাটিচ দুর্দান্ত ভাবে তাঁদের দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন ভিকে। ২০২০ আইপিএলের জন্য দল গঠন নিয়ে তাঁর সঙ্গে আরসিবি-র ম্যানেজার ও কোচের কথা হয়েছে বলে জানিয়েছেন বিরাট কোহলি। আরসিবি-র ফ্যানদের সমর্থন চেয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

২০২০ আইপিএল নিলামের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ২৭.৯ কোটি টাকার তহবিল অবশিষ্ট রয়েছে। ৬ জন বিদেশি সহ ১২ জন ক্রিকেটারকে কিনতে পারবে বিরাট কোহলির দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+