বিরুষ্কার বিয়েতে ইতালিতে আমন্ত্রিত শুধু এই দুই ক্রিকেটার, জানেন কারা

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ে নিয়ে আসমুদ্র হিমাচল তোলপাড়। ইতালিতে কি সত্যিই বিয়ে করছেন দুজনে?

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ে নিয়ে আসমুদ্র হিমাচল তোলপাড়। ইতালিতে কি সত্যিই বিয়ে করছেন দুজনে? এখনও দুই পরিবারের তরফে কেউই কোনও সরকারি বক্তব্য জানাননি। এমনকী বন্ধুবান্ধবরাও কেউই মুখ খোলেননি। শুধু বাবা-মা-ভাই ও কুলপুরোহিতকে সঙ্গে নিয়ে মুম্বই ছাড়তে দেখা গিয়েছে অনুষ্কাকে। আর তাতেই জল্পনা উসকে গিয়েছে। হাইভোল্টেজ বিয়েতে ঠিক কী হতে পারে তা নিয়ে জল্পনাও চলছে। তার মাঝেই সূত্র মারফত বেশ কিছু খবর ভেসে আসছে।

বিরাট দেশ ছেড়েছেন মুখ ঢেকে

বিরাট দেশ ছেড়েছেন মুখ ঢেকে

ঘটনা কেউ স্বীকার না করলেও বিয়ে হোক বা বাগদান কিছু একটা ঘটছেই। কারণ বিরাট কোহলিও কয়েকদিন হল উবে গিয়েছেন। তাঁরও কোনও খোঁজ মিলছে না। সূত্রের খবর, অনুষ্কাদের দেশ ছাড়ার সময়ই ইতালি উড়ে গিয়েছেন বিরাটও। মুখ ঢেকে নিয়ে বিমানবন্দরে ঢোকেন। তারপর ইউরোপের ফ্লাইট ধরে উড়ে গিয়েছেন।

সচিন, যুবরাজ আমন্ত্রিত

সচিন, যুবরাজ আমন্ত্রিত

এর মধ্যে খবর ক্রিকেটারদের মধ্যে একমাত্র সচিন তেন্ডুলকর ও যুবরাজ সিংকে ইতালির মিলানে হতে চলা বিয়েতে নিমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রিত ঘনিষ্ঠরাই

আমন্ত্রিত ঘনিষ্ঠরাই

পারিবারিক সূত্রে খবর, পরিবারের সদস্যদের নিয়েই মূলত অনুষ্ঠান হবে। একেবারে ঘনিষ্ঠরাই আমন্ত্রিত। বিরাটের ছোটবেলার কয়েকজন বন্ধু রয়েছেন। আর ক্রিকেট জগত থেকে শুধু সচিন তেন্ডুলকর ও যুবরাজ সিং। এর পাশাপাশি বিরাটের কোচ রাজকুমার শর্মাও অবশ্যই রয়েছেন।

অনুষ্কার আমন্ত্রণ

অনুষ্কার আমন্ত্রণ

অনুষ্কা শর্মাও নাকি বেশ কয়েকজন ভিভিআইপিকে বিয়েতে হাজির থাকতে নিমন্ত্রণ পাঠিয়েছেন। তার মধ্যে রয়েছে বলিউড বাদশা শাহরুখ খান, প্রযোজক আদিত্য চোপড়া, ব্যান্ড বাজা বারাতের পরিচালক মনীশ শর্মা ও বলিউড পারফেকশনিস্ট আমির খান।

মুম্বইয়ে রিসেপশন

মুম্বইয়ে রিসেপশন

শোনা যাচ্ছে মুম্বইয়ে ২১ অথবা ২২ ডিসেম্বর গ্র্যান্ড রিসেপশন হবে বিরুষ্কা জুটির। সেখানে পুরো ক্রিকেট জগত ও বলিউডে অনুষ্কার সহকর্মীদের সকলকেই আমন্ত্রণ জানানো হবে। তবে দিন পরিবর্তনও হতে পারে। কারণ ২৪ ডিসেম্বর শ্রীলঙ্কার সঙ্গে শেষ টি২০ খেলার কথা ভারতীয় দলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+