Virat Kohli-Anushka Sharma: ব্যাট হাতে খারাপ পারফরম্যান্স, পরিবারের সঙ্গে বৃন্দাবনে গেলেন বিরাট, দেখুন ভিডিও

অস্ট্রেলিয়া সফরে হতাশাজনক পারফরম্যান্সের পর দেশে ফিরেছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়া থেকে তিনি সরাসরি ভারতে ফিরবেন না লন্ডনে যাবেন তা নিয়ে প্রবল চর্চা চলছিল। দেশের ফিরেই বৃন্দাবনে গেলেন বিরাট ও অনুষ্কা।

বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা ভারতের বিভিন্ন ধর্মস্থানে যান। এমনকি কীর্তনের আসরেও তাদের দেখা গিয়েছিল। এবার বৃন্দাবনে একটি আশ্রমে পুরো পরিবারকে সঙ্গে নিয়ে গেলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

ভারতের ব্যাটার বিরাট কোহলি এবং অভিনেতা অনুষ্কা শর্মা শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণ জি মহারাজের সাথে দেখা করতে বৃন্দাবনে গিয়েছিলেন। একটি ভিডিওতে দেখা গিয়েছে, কোহলি এবং অনুষ্কা প্রমাণ করে শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণ জি মহারাজের আর্শীবাদ প্রার্থনা করছেন। এমনকি তাঁরা তাদের দুই সন্তানকেও নিয়ে গিয়েছিলেন।

বৃন্দাবনের মতো তীর্থস্থানে দেশের অন্যতম চর্চিত দম্পতি হাজির হয়েছেন, শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণ জি মহারাজেরআশ্রমে দেখা গেল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে। মহরারজের আশীর্বাদ নিয়েই 'বিরুষ্কা' নতুন বছরের সূত্রপাত করলেন। মহারাজকে প্রশ্নও করেন অনুষ্কা।

পারথে জয় দিয়ে বর্ডার-গাভাসকর ট্রফির সূচনা করলেও সিরিজটা একেবারেই ভালো যায়নি ভারতের। ৩-১ ফলে হেরে গিয়েছে ভারত। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা স্বপ্ন বিলীন হয়ে গিয়েছে। বিরাট রোহিতদের অবসর নিয়েও জল্পনা তৈরি হয়েছে। দেশে ফিরে বিরাট রোহিতরা বিশ্রাম নেবেন নাকি রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন সেটা নিয়েও চর্চা রয়েছে। সিনিয়র ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার বিষয়টি তাদের উপরে ছেড়ে দিয়েছেন গৌতম গম্ভীর।


আইসিসি ক্রম তালিকায় তিন ধাপ নীচে নেমে কোহলির বর্তমান স্থান ২৭। ৬১৪ পয়েন্ট নিয়ে কোহলি আছেন ২৭ নম্বরে।বছরের প্রথম টেস্টে সিডনিতে দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ১৭ ও ৬ রান। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে কোহলির ব্যাট থেকে এসেছেে ১৯০ রান। বিরাট যেন অতীতের ছায়া মাত্র। ফলে রোহিতের মতোই তাঁর অবসরের দাবিও ক্রমশ জোরালো হচ্ছে। ফলে তাঁর পারফরম্যান্সের প্রভাব পরেছে আইসিসির ক্রম তালিকাতেও।

চলতি মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-২০ ও ওডিআই সিরিজ। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন বিরাট। ফলে তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলতে দেখা যাবে। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্ট বিরাটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+