প্যায়ার হো তো অ্যায়সা, শিখুন বিরুষ্কার থেকে, এবার মিউজিয়ামে বিরাট

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা অন্যরকমভাবে একসঙ্গে সময় কাটাচ্ছেন। এদিকে মাদাম ত্যুসোয় বসতে চলেছে বিরাট কোহলির মূর্তি। 

প্যায়ার হো তো অ্যায়সা, মানে বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার প্রেম। ভারতের সুপার ব্যস্ত দুই তারকা এখন চুটিয়ে কাজ করছেন। কিন্তু যখনই পাচ্ছেন মাঝে দু দিনের একটা ব্রেক নিয়ে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন।

প্যায়ার হো তো অ্যায়সা, শিখুন বিরুষ্কার থেকে, এবার মিউজিয়ামে বিরাট

এই দারুণ গোপন সমীকরণটা সামনে তুলে ধরছেন দুজনেরই কাছের এক সূত্র সিক্রেট আউট করেছেন। এই মুহূর্তে বরুণ ধাওয়ানের সঙ্গে সুই -ধাগার শ্যুটিং করছেন অনুষ্কা শর্মা অন্যদিকে আইপিএল মরশুমের জন্যে প্রস্তুতি সারছেন বিরাট কোহলি।

মধ্যে ছোট্ট ছুটির ফাঁকে দু দিনের জন্যে দিল্লিতে কোহলির বাড়িতে সময় কাটিয়ে গেলেন অনুষ্কা শর্মা। আসলে বরুণ ধাওয়ান নিজের অক্টোবর ছবির প্রমোশনের জন্য দু দিনের শ্যুটিং থেকে বিরতি নিয়েছিলেন। আর সেই সুযোগে বিরুষ্কা এক হয়ে গেলেন।

প্যায়ার হো তো অ্যায়সা, শিখুন বিরুষ্কার থেকে, এবার মিউজিয়ামে বিরাট

এদিকে এরই মধ্যে সুখবর দিল্লির মাদাম তুস্যোয় বসতে চলেছে বিরাট কোহলির মূর্তি। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান কোহলি। তাই নিজের শহরেই মূর্তি বসতে চলেছে তাঁর। ইতিমধ্যেই লন্ডন থেকে শিল্পী এসে তাঁর সমস্ত মাপ নিয়ে গেছেন। যেভাবে ধৈর্য ধরে বিরাট সিটিং দিয়েছেন তাতে খুশি তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+