'রব নে বানা দি জোড়ি', দেখে নিন বিরাট -অনুষ্কার বিয়ের 'না দেখা' ভিডিও

লুকোচুরি অতীত। নিজেদের ফ্যানদের জন্য এবার স্টিল থেকে ভিডিও সবই পাওয়ার ব্যবস্থা করে দিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। 

অনেক টালবাহান, অনেক লুকোচুরি, অনেক আলাদা মিলানে পাড়ি দেওয়া। গোটা দেশে অসংখ্য সংবাদ মাধ্যমের অসংখ্য ব্রেকিং নিউজ ফেল। ব্রেকিং নিউজ এখন এটাই বিরাট ও অনুষ্কা আর লাভবার্ড নন, তাঁরা এখন দম্পতি। মিলানে শুধুমাত্র দু'পক্ষের পরিবারের উপস্থিতিতে চার চোখের মিলন ঘটে গেল।

'রব নে বানা দি জোড়ি', দেখে নিন বিরাট -অনুষ্কার বিয়ের 'না দেখা' ভিডিও

সবপথ এসে মিলে গেল শেষে তোমারো দুখানি নয়নে, এমনটাই মনে হবে বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার বিয়ের ভিডিও ক্লিপ দেখলে। নববধূর সাজে অনুষ্কার রূপ যেমন খুলেছিল, ঠিক তেমনি বরের বেশে বিরাট কোহলিকেও লাগছিল জমজমাট। সেলুলয়েডের কেমিস্ট্রিকে হার মানিয়ে বিরুষ্কার চোখে চোখে কথা মন কেড়ে নেবে সকলের। অনুষ্কার হাঁটা চলায় নববধূ সুলভ লজ্জা থাকলেও দুজনের মধ্য়ে যে চমৎকার টিউনিং তাও বোঝা গেল এই ভিডিও ক্লিপে। সুন্দরী অনুষ্কার দিকে বিরাটের বিমোহিত চেয়ে থাকা এর বেশি আর কী চাই। এতদিনের সম্পর্কের পর বিয়েই তো সেই মোড় যখন এটা একটা নতুন বাঁক নেয়।

দু'জনেই কেরিয়ারের মধ্য গগনে, দীর্ঘদিন অবধি ধারণা ছিল বিয়ে করা মানে প্রথম সারির অভিনেত্রীর কেরিয়ারে দাঁড়ি। কিন্তু অনুষ্কারা আজকের মেয়ে, তাঁরা পরিবার ও পেশা আরও পাঁচজন মেয়ের মত একইতালে সামাল দিতে পারেন। আর তাই বিয়ের সিদ্ধান্ত নিতেও কোনও অসুবিধা হয় না।

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Foneindiabengali%2Fvideos%2F1499379303433091%2F&show_text=0&width=380" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

সিনেমায় অনেক সফল চরিত্রে অভিনয় করেছেন অনুষ্কা। অন্যদিকে বিরাট কোহলিও নিজের ক্রিকেট কেরিয়ারে অনেক সফল ইনিংস খেলেছেন। এবার দু'জনের নতুন কেমিস্ট্রি অন্য বাইশ গজেও একইরকম সাফল্য আনুক এটাই কামনা ওয়ান ইন্ডিয়া বাংলার পক্ষ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+