'বিরুষ্কা'র স্বপ্নের বিয়ে তো দেখলেন, এবার চিনেনিন খাঁটি ভারতীয় নেপথ্য কারিগরদের

রূপকথার গল্পে যেরকম বিয়ে হয়, অনেকটা সেরকমই ছিল বিরুষ্কার বিয়ে। সেলুলয়েডের কৃত্রিম মাধুর্য নয়, মন কেড়ে নিল গোটা ঘটনার প্রবাহ 

গোপনীয়তা ছিল, তবে গোপনীয়তা যখন উঠল তখন এ যেন কোনও জাদু। মাধুর্যের মাদকতায় মোড়া 'বিরুষ্কা' র স্বপ্নের বিয়ে। আসলে ডেস্টিনেশনটা ইতালির তাস্কানি হলেও বাকি সব কিছুই ছিল ভারতীয়দের হাতে।

ওয়েডিং প্ল্যানার

একটি এজেন্সির মাধ্যমে এই বিগ ফ্যাট ওয়েডিং আয়োজনের প্রস্তাব পেয়েছিলেন লখনউয়ের দেবিকা নারিন ও তাঁর স্বামী জোসেপ রাধিক। তাঁদের এজেন্সির নাম শাদি স্কোয়াড। দেবিকা জানিয়েছেন প্রথমে তাঁরাও জানতেন না কার বিয়ে অ্যারেঞ্জ হচ্ছে। পরে জানতে পারেন। বিষয়টা এতটাই গোপন ছিল যে নিজেদের বাবা -মা দেরও সেটা জানতে দেননি এই দম্পতি। বিয়ে হয়ে যাওয়ার পর দেবিকার বাবা প্রদীপকে ফোন করে তাঁদের জামাই শুভেচ্ছা জানাতে বলেন। তখন জানতে পারেন তাঁরা।

কী ভাবে আয়োজন হয়েছিল

প্রায় ছয় মাস ধরে চলেছিল আয়োজন। টাস্কানি প্রদেশেও বেশ কয়েক বার যান দেবিকা। বিরাট - অনুষ্কার সঙ্গে কথা বলে খুঁটিনাটি ডিটেলে কাজ হয়েছিল। তাঁরা চেয়েছিলেন আবহে আবেগ থাকলেও আতিশয্য থাকবে না। পুরোটাই সাজানো হয়েছিল আসল ফুল দিয়ে। সেগুলো উড়িয়ে আনা হয়েছিল হল্যান্ড থেকে। তবে ফুলের রঙের সঙ্গে সাযুজ্য রেখে যে কাপড় দিয়ে সাজানো হয়েছিল তা সম্পূর্ণ ভাবে ভারতীয় ছিল।

রিটার্ন গিফ্ট

রিটার্ন গিফ্ট

পাশাপাশি অনুষ্কা -বিরাট যেহেতু দু'জনেই কবিতা ভালোবাসেন তাই তাঁদের ইচ্ছামতো কবিতার বই দেওয়া হয়েছিল। রুমি-র কবিতার বই দেওয়া হয় রিটার্ন গিফ্টে। এর আগে তাঁরা দীনেশ কার্তিক ও রবিন উত্থাপ্পাদের বিয়েও অ্যারেঞ্জ করেছিলেন কিন্তু এটা ছিল তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় ইভেন্ট।

সবস্যাচীর পোশাক

সবস্যাচীর পোশাক

বাঙালি পোশাক ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় নিজেই জানিয়েছেন কতটা যত্ন নিয়ে বানানো হয়েছিল অনুষ্কার পোশাক। ইতালির ওই এলাকার সঙ্গে মিল রেখে বাছা হয়েছিল পোশাকের রঙ। গোলাপী লেহেঙ্গায় রেশমের সুতোর হাতের কাজ ছিল। যাতে পাখি-প্রজাপতি সব বোনা ছিল। ৬৭ জন কারিগর ৩২ দিন ধরে এই স্বপ্নের পোশাক বুনেছিলেন।

প্রসঙ্গ গয়না

প্রসঙ্গ গয়না

জড়োয়ার গয়না পড়েছিলেন অনুষ্কা। আনকাট ডায়মন্ড, মুক্তো ও গোলাপী স্পিনেল ছিল জুয়েলারির মূল সৌন্দর্যের উৎস।

রিসর্টে-র মূল্য

৮০০ বছরের পুরোন বর্গো ফিনোচিত্তো-তে বসেছিল বিরাট- অনুষ্কার বিয়ের আসর। এটা ফোর্বসের লিস্টে থাকা সবচেয়ে দামি রিসর্ট গুলির মধ্যে দ্বিতীয়। ১ লক্ষ ৪৭ হাজার ৩১২ ডলার প্রতি সপ্তাহের ভাড়া এই রিসর্টের। যা ভারতীয় মুদ্রায় ৯৪ লক্ষ টাকা।

ফুড ক্যাটারিং

ফুড ক্যাটারিং

এছাড়াও ফুড ক্যাটারিংয়ের দায়িত্বে ছিলেন রিতু ডালমিয়া।

মেকআপ আর্টিস্ট

মেকআপ আর্টিস্ট

বলিউডের বিখ্যাত পুনীত বি সাইনি সাজিয়েছিলেন অনুষ্কাকে। মেহেন্দিতে হাত রাঙিয়েছিলেন দিনা জেসানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+