দিল্লি-র কোথায় 'বিরুষ্কা'-র বিয়ের রিসেপশন, দেখে নিন ভিডিও

বিয়ে শেষ । হনিমুনে ব্যস্ত বিরুষ্কা। কিন্তু দেশে চলছে সাজো সাজো রব।

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা এখন ছুটি কাটাতে ব্যস্ত। কিন্তু এর পরের ধাপে যে গ্র্যান্ড রিসেপশন আছে তার প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে।

দিল্লি-র কোথায় 'বিরুষ্কা'-র বিয়ের রিসেপশন,

ইতালির বর্গো ফিনোসিতোতে বিয়েতে একেবারেই অল্প কিছু আত্মীয় ও বন্ধু নিমন্ত্রিত ছিলেন। কিন্তু এবার তো আর কাউকে বাদ দিলে চলবে না। দিল্লিতে যেহেতু বিরাটের প্রচুর আত্মীয় -বন্ধু তাই দিল্লিতে হবে প্রথম পর্বের রিসেপশন। ২১ তারিখ সেই রিসেপশান হবে দিল্লির তাজ ডিপ্লোম্যাটিক এনক্লেভে।

ভারতের অন্যতম বড় হোটেল গ্রুপ তাজ। তারমধ্যে থেকে দিল্লির এই হোটেল তাদের অভিজাত হোটেলগুলির মধ্যে অন্যতম সেরা। ৫ স্টার হোটেলের এই রিসেপশানে নিমন্ত্রিত দেশের অন্যতম বড় বড় ব্যক্তিত্বরা। হোটেলের দরবার হলে সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে রিসেপশন। দেশের সেরা পাঁচ হোটেলের মধ্যে এটি একটি। হোটেলের মধ্যে অনেক হল থাকলেও বিরাট- অনুষ্কার জন্য দরবার হলই বেছে নেওয়া হয়েছে। কারণ এটার বিভিন্ন অংশ বিভিন্ন থিমে সাজানো যায়।

এই হোটেলের একটি ঘরের নূন্যতম মূল্য শুরু হয় ১৪ হাজার টাকা থেকে। আর সর্বোচ্চ প্রতিদন ৭৫ হাজার টাকা অবধি হয়। আপনার গেস্ট লিস্ট ৫০০- ১০০০ অবধি হলেও এই দরবার হলে অনায়াসে ধরে যায়। এই হোটেলে ৪০৩ টি ঘর ৪১ টি স্যুইট রয়েছে। এই হোটেলের খাদ্যতালিকায় লাজবাব ভারতীয় , চাইনিজ ও ইউরোপিয়ান খাবার পাওয়া যায়। তবে নিমন্ত্রিতদের জন্য কী ম্যেনু করা হচ্ছে তা গোপন রাখা হয়েছে। হোটেলের ভিতরে ৩০০ গাড়ি ও বাইরে ১৫০ গাড়ি অনায়াসে রাখার ব্যবস্থা রয়েছে এই হোটেলের পার্কিং লটে।

দেখে নিন তাজ ডিপ্লোম্যাটিক এনক্লেভের অন্দরের সজ্জা।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/jcVr7b-3XZI" frameborder="0" gesture="media" allow="encrypted-media" allowfullscreen></iframe>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+