অনুষ্কার সঙ্গে সিনেমার পর্দায় এবার বিরাট কোহলি?

অনুষ্কার সঙ্গে সিনেমার পর্দায় এবার বিরাট কোহলি?
মুম্বই, ২০ নভেম্বর : সম্প্রতি বিরাট ও নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। এবার বিরাট ও অনুষ্কা একত্রে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। ছবিটি ক্রিকেটের উপর ভিত্তি করেই। আর তাই ভারতীয় ক্রিকেট দলের জনপ্রিয় ক্রিকেটার বিরাটের কথাই মনে হয়েছে নির্মাতাদের।

এইচটি ক্যাফেতে প্রকাশিত খবরে এক সূত্রের তরফে জানানো হয়েছে, অনুষ্কা ও বিরাটকে ছবিটি সম্পর্কে বলা হয়েছে। বিরাট এই প্রস্তাবটিকে আকর্ষণীয় বলেছেন। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ২০১৫ সালের এপ্রিল মাস পর্যন্ত সময় চেয়েছেন তিনি।

অনুষ্কা ও বিরাটের প্রেমকাহিনী নিয়ে কানাঘুষো তো চলছিলই। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর থেকে নজরে চলে আসে এই প্রেমিকযুগল। বারবার বিভিন্ন জায়গায় একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গিয়েছে এই দুই জনপ্রিয় তারকাকে। কখনও অনুষ্কার জন্মদিন পালন করতে যোধপুর উড়ে যান জনপ্রিয় এই ক্রিকেটার, কখনও আবার লর্ডসের মাঠে বিরাটের জন্য গলা ফাটাতে শোনা গিয়েছে অনুষ্কাকে।

উল্লেখ্য, ২০১৩ সালের ডিসেম্বর মাস থেকে একে অপরকে ডেট করছে অনুষ্কা ও বিরাট। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে কিছুদিন অনুষ্কার বাড়িতেও ছিলেন বিরাট। সম্প্রতি মুম্বই হাসপাতালে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। আর তা নিয়ে জল্পনার নানা জল্পনা শুরু হয়েছিল। তবে সে যাই হোক বড় পর্দায় যদি একত্রে বিরাট ও অনুষ্কাকে দেখা যায় তা হবে বিরাটভক্তদের জন্য এক বড় উপহার। এখন ছবির নির্মাতাদের সঙ্গে আমরাও অপেক্ষা করি, আদৌ বিরাট প্রস্তাবে রাজি হন কিনা তা জানতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+