কিংবদন্তি লারার মেয়ের নামেই কি বিরাট-অনুষ্কার মেয়ের নাম? নেট দুনিয়ায় জোর জল্পনা

কিংবদন্তি লারার মেয়ের নামেই কি বিরাট-অনুষ্কার মেয়ের নাম? নেটিদুনিয়ায় জোর জল্পনা

লক্ষ্মী এল ঘরে! সোমবার দুই থেকে তিন হলেন বিরুষ্কা। সোমবার দুপুরে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। এরপরই বিরাট প্রথমবার বাবা হওয়ার অনুভূতির কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যার পর থেকে বিরুষ্কার মেয়ের নাম কী হওয়া উচিত সেই নিয়ে ফ্যানেদের মধ্য়ে কৌতুহলের শেষ নেই।

সন্তানকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার বার্তা

সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই অনুষ্কা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তারা তাদের সন্তানকে সোশ্যাল মিডিয়ার সেলেব হাইপ থেকে দূরে রেখে সাধারণের মতোই মানুষ করতে চান। এরপর ঘরে লক্ষ্মী আসার দিন বিরাট টুইটে লিখেছেন, 'জীবনের নতুন অধ্যায় শুরু হল। মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছে। ওদের আশীর্বাদ করুন। আশা করি এই সময় আমাদের ব্যক্তিগত মুহূর্তের গোপনীয়তা বজায় রাখার সিদ্ধান্তকে সম্মান জানাবেন।' বিরাটের কথাতেই স্পষ্ট শুরু থেকেই সন্তানকে সেলেব কিড তকমা থেকে দূরে রাখতে চান।

বিরুষ্কার মেয়ের নাম কী হবে, ফ্যানেদের মধ্যে চর্চা শুরু

তবে বিরুষ্কা বললেই তো আর হল না! বিরাট-অনুষ্কার মেয়েকে নিয়ে ফ্যানেদের মধ্য়ে কৌতুহল আর উত্তেজনার শেষ নেই। ইতিমধ্য়ে সেলিব্রিটি দম্পত্তি তাঁরে সন্তানের কী নাম রাখবেন সেই নিয়ে নেটিজেনদের মধ্য চর্চা শুরু হয়ে গিয়েছে।

নেটিজেনরা কী নাম দিলেন

নেটজেনদের ভোটে বিরুষ্কার মেয়ের নাম দেওয়ার ক্ষেত্রে অনুভী এগিয়ে রয়েছে। অনুষ্কার অনু ও বিরাটের ভি থেকে অনুভী। অনেকে আবার নাম দিলেন 'বিরুষ্কা'। এটাই স্টার কিডের সেরা নাম হতে পারে বলেও মন্তব্য এসেছে।

বিরুষ্কার মেয়ের নাম হোক সিডনি

এক ক্রিকেট ভক্ত আবার সিডনি টেস্টে ভারতের ঐতিহাসিক ড্রয়ের দিন বিরাট সুখবর পেলেন বলে, তাঁর কন্যাসন্তানের নাম সিডনি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। উল্লেখ্য ক্যারিবিয়ান ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান চার্লস লারার মেয়ের নাম সিডনি লারা। ঐ ক্রিকেট ফ্যান বিরাটের মেয়ের নামও সিডনি কোহলি হলে মন্দ হয় না বলে টুইট করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+