নিজেদের রিসেপশানেও বাদ গেল না নাচ, দেখে নিন ভাঙড়ার তালে বিরুষ্কার দুরন্ত পারফরম্যান্স

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা বেশ ঝকঝকে জুটি , এর আগে যুবরাজ সিং , জাহির খানের বিয়েতে এঁদের নাচতে দেখেছি এবার নিজেদের বিয়েতেও নাচলেন জমিয়ে। 

দেশের সেলিব্রিটি কাপল তাঁরা। বিয়ে থেকে রিসেপশন সবতেই থাকছে নানা চমক। পাশাপাশি দারুণ প্রাণবন্ত এই দম্পতি এর আগে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে গিয়ে জুটিতে লুটি করে এসেছেন।

নিজেদের রিসেপশানেও বাদ গেল না নাচ, দেখে নিন ভাঙড়ার তালে বিরুষ্কার দুরন্ত পারফরম্যান্স

যুবির বিয়েতে যেমন নেচেছিলেন বিরুষ্কা। যুবি- হ্যাজল কিচের বিয়ের অনুষ্ঠানে লাভবার্ড -রা কালো পোশাকে ভাঙড়া নেচে বাজিমাত করেছিলেন।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/GXKb9PktJoE" frameborder="0" gesture="media" allow="encrypted-media" allowfullscreen></iframe>

এদিকে শুধু সেখানেই নয়, দিনকয়েক আগে যুবরাজ ও সাগরিকা ঘাটগে -র বিয়েতেও নেচেছিলেন হবু দম্পতি। যাঁরা নিজেরা মনে মনে তখন প্রস্তুতি নিচ্ছিলেন দেশ থেকে পালিয়ে গিয়ে চুপকে চুপকে নিজেদের বিয়েটা সারার। সেদিন অনুষ্কা ছিলেন কালো রূপোলি ঘাঘরা -চোলিতে আর বিরাট ছিলেন শ্যুটে।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/JniEovI1wPk" frameborder="0" gesture="media" allow="encrypted-media" allowfullscreen></iframe>

এরপরই জাম্পকাট টু ২১ ডিসেম্বরের দিল্লির শীতের সন্ধ্যা। আর তাঁর লাভবার্ড নন, এক্কেবারে স্বামী -স্ত্রী। নিজেদের প্রথম রিসেপশানের হুজ-হু দের আপ্যায়নের ব্যস্ততা জারি। প্রধানমন্ত্রী থেকে সতীর্থ ক্রিকেটার গেস্ট তালিকা লম্বা। তবে এর মধ্যেও নাচতে ভুললেন না বিরুষ্কা। ট্রেন্ড বজায় রাখলেন নিজদের রিসেপশানেও। তাজ ডিপোলম্যাটিক এনক্লেভের দরবার হলে গুরদাস মানের গানের সুরে নেচে উঠলেন নব দম্পতি। নিজেদের পছন্দের গান 'সাজনা ভে সজনা'-র সুরে জমিয়ে দিলেন আসর। অনুষ্কা ছাড়াও বিরাট নাচলেন শিখর ধাওয়ানের সঙ্গে , কোলে আবার ছিল শিখর পুত্র জোহরাবর।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/Fwrlh9Su6Zo" frameborder="0" gesture="media" allow="encrypted-media" allowfullscreen></iframe>

টাস্কানি প্রদেশে বিয়ে সারার পর বিরাট ও অনুষ্কা সান্তার ভিলেজে হানিমুন সেরে এখন দেশে ফিরে এসেছেন। বৃহস্পতিবার ছিল তাঁদের প্রথম রিসেপশান। আর ২৬ তারিখ মুম্বইতে হবে দ্বিতীয় রিসেপশান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+