Virat Kohli-Anushka Sharma: বিরুষ্কার জমকালো বিবাহ বার্ষিকী পালন, অনুষ্কার থেকে বিশেষ নাম উপহার পেলেন কোহলি
বিশ্বকাপের পর ছুটির মুডে বিরাট কোহলি। ক্রিকেট থেকে অনেক দূরে আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সোমবার ছিল বিরুষ্কার ষষ্ঠ বিবাহ বার্ষিকী। ইংল্যান্ডে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বিবাহ বার্ষিকী উৎযাপন করলেন বিরাট এবং অনুবষ্কা। সোমবার রাতের অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দুই তারকাই। যা ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
ক্রিকেটও বিনোদন জগতের দুই তারকার প্ৰেমকাহিনী সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। শ্যাম্পু কোম্পানির বিজ্ঞাপনে গিয়ে প্রথম আলাপ। তারপর ইতালির তাসকানিতে বিলাসবহুল বিয়ে- বিরুষ্কার কাহিনী যেন পুরোটাই রূপকথা।২০১৭ সালে ইতালিতে বলা ভালো খানিক চুপিসারেই বিয়ে সেড়েছিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। খুব ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়স্বজন বিয়েতে অংশ নিয়েছিলেন। তবে, দিল্লি এবং মুম্বাইতে বিয়ের পার্টি রেখেছিলেন, এতে দেশের সমস্ত সেলিব্রিটি অংশ নিয়েছিল।

মঙ্গলবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবিও দেখা গিয়েছে তারকা দম্পতি বিবাহ বার্ষিকী পালনের। দুই জনকেই কালো পোশাকে দেখা গিয়েছে, কেকও কাটেন দুই তারকা। অন্যদিকে অনুষ্কার মতোই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছেন বিরাটও। তবে কিং কোহলি শুধু একটি ভালোবাসার চিহৃ দিয়েছেন। জাহির খান-সাগরিকাকেও এই অনুষ্ঠানে দেখা গিয়েছিল।
২০২৩ মাস্টার ব্লাস্টারের একাধিক রেকর্ড ভেঙেছেন কিং কোহলি। তারমধ্যে অন্যতম একদিনের ক্রিকেটে ৪৯টি শতরানের মাইলস্টোন।বিশ্বকাপে ১১ ইনিংস খেলে ৭৬৫ রান করেছিলেন বিরাট কোহলি। সেইসঙ্গে ৫০টি শতরান করে টপকে গিয়েছেন সচিনের অনবদ্য কীর্তিও।
এরই সৌজন্যে গুগলে একটি রেকর্ড গড়েছেন কিং কোহলি।২০২৩ সালে গুগল সার্চে সবথেকে বেশি নাম উঠেছে প্রাক্তন ভারত অধিনািয়কের। এমনকি গুগলের ২৫ বছরের ইতিহাসে এতবার কোনও ক্রিকেটারের নাম সার্চ হয়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে আবার মাঠে ফিরবেন কিং কোহলি।
কানাঘুষোয় শোনা যাচ্ছে অনুষ্কা নাকি আবারও গর্ভবতী। যদিও তাঁরা সেই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানাননি তারকা দম্পতি। আগামীতে অভিনেত্রীকে চাকদা এক্সপ্রেসে দেখা যাবে।












Click it and Unblock the Notifications