বাজবে কী 'বীরুষ্কার' বিয়ের সানাই, জোর জল্পনা

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম দুটি ম্যাচে বিরাট অধিনায়ক হলেও তৃতীয় ম্যাচের সময় থেকে একদিনের সিরিজ অবধি তিনি নাকি বিশ্রামে থাকবেন। সেই সময়েই কী হবে বিরাট- অনুষ্কার বিয়ে। 

অনুষ্কা শর্মার সঙ্গে বিয়ের পিঁড়িতে কী বসে গেলেন বিরাট কোহলি। জল্পনা তো তুঙ্গে। কারণ উস্কে দিয়েছে বিরাটেরই একটা মন্তব্য।

বাজবে কী 'বীরুষ্কার' বিয়ের সানাই, জোর জল্পনা

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম দুটি ম্যাচে বিরাট অধিনায়ক হলেও তৃতীয় ম্যাচের সময় থেকে একদিনের সিরিজ অবধি তিনি নাকি বিশ্রামে থাকবেন। দিন কয়েক আগে নিউজিল্যান্ড সিরিজ শুরুর ঠিক আগেই বিরাট বলেছিলেন সামনে কড়া ক্রিকেট শিডিউল তার মধ্যে ক্রিকেটারদের ফিট রাখা একটা চ্যালেঞ্জ। কিন্তু বিরাট ছুটি চাইতেই কারোর মনে হলনা কড়া ক্রিকেট শিডিউল থেকে রিফ্রেশ হয়ে নিতে ছুটি চাইছেন না , সঙ্গে সঙ্গে জল্পনা শুরু তাহলে কী এবার বিয়ের বন্ধনে বাঁধা পড়তে চলেছেন বিরাট - অনুষ্কা। আর জল্পনা মুহূর্তে ছড়িয়ে গেল এদিক -ওদিক।

কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিতে চাইছে অনুষ্কার ট্যালেন্ট এজেন্সির ম্যানেজার। তাঁর দাবি এরকম কোনও কিছুই হচ্ছে না সবটাই গুজব। তাঁরা এও বলেছে যাঁরা এধরণের খবর ছড়াচ্ছেন সেটা পুরোটাই ভিত্তিহীণ।

বেশ কয়েক বছর ধরে একে অপরকে ডেট করছেন 'বীরুষ্কা' । একবার ব্রেক আপ হয়েছিল কিন্তু তারপর অনুষ্কা শর্মাকে বিরাটের খারাপ পারফরম্যান্সের জন্য নেটিজেনরা দোষারোপ করায় রুখে দাঁড়ান বিরাট। নিন্দুকদের এক হাত নিয়ে একটি প্রতিবাদী পোস্ট করেন বিরাট। এরপরই প্যাচআপ হয় এই লাভবার্ডদের। তারপর দু'জন একসঙ্গে ছুটি কাটাতে নিজেদের বিভিন্ন ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেন। গত বছর একবার দু'জনের বাগদানের কথা শোনা গেলেও সেটাও হয়নি। এবার অনুষ্কার মুখপাত্র না করে দিয়েছেন। ফলে বীরুষ্কার ফ্যানদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সুখবর পাওয়ার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+