Virat Kohli: বিশ্বকাপ জিতে বিরাট ঘোষণা, টি২০ আন্তর্জাতিক থেকে বিদায় নিলেন কোহলি

টি২০ বিশ্বকাপ জয়ের পরই বিরাট ঘোষণা করলেন কোহলি। আন্তর্জাতিক টি২০ থেকে অবসর ঘোষণা করলেন কিং কোহলি। বিশ্বকাপ জয়ের পরই ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় বিরাট ঘোষণা করলেন এটাই তাঁর শেষ টি২০ ম্যাচ। তরুণ প্রজ‌ন্মকে জায়গা ছেড়ে দেওয়ার জন্যই তাঁর এই সিদ্ধান্ত বলে জানালেন কোহলি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টি২০ ক্রিকেটে তাঁর ভবিষ্যত পরিকল্পান সম্পর্কে প্রশ্ন করা হলে বিরাট সরাসরি উত্তর দেন, এটা ওপেন সিক্রেট। আমি আর টি২০ আন্তর্জাতিকে খেলব না। আমি আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম। তরুণ ক্রিকেটাররা উঠে আসছেন। তাঁরা এবার দায়িত্ব নেবে। আমি আইপিএলে টি২০ খেলব।' বিরাট যুগের একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল এই ঘোষণার মধ্য দিয়েই.

Virat Kohli

২০১০ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দলের জার্সিতে টি২০ ক্রিকেটে অভিষেক হয় কোহলির। ১২৫ ম্যাচে তাঁর রান সংখ্যা ৪১৮৮। টি২০ ক্রিকেটে কোহলির সর্বোচ্চ রান অপরাজিত ১২২। গড় ৪৮.৩৭। এই ফর্ম্যাটে একবার শতরান করেছেন সঙ্গে ৩৯ বার অর্ধশতরান। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বাধিক পঞ্চাশ প্লাস স্কোরের নিরিখে বাবর আজমের রেকর্ড স্পর্শ করলেন কোহলি। ১২৬ ম্যাচে ৩৯টি অর্ধশতরান করেছেন কোহলি, সেখানে বাবর করেছেন ১২৩ ম্যাচেই।

বল হাতেও কোহলিক কিন্তু টি২০ ক্রিকেটে যথেষ্টই ভালো পারফরম্যান্স করেছেন। মোট ১৫২টি বল করে ৪টি উইকেট পেয়েছেন খরচ করেছেন ২০৪ রান। ২০১০ সাল থেকে টি২০ বিশ্বকাপ খেলছেন কোহলি। ২০২১ সালে তাঁর নেতৃত্বেই টি২০ বিশ্বকাপ খেলে ভারতীয় দল। কিন্তু খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি টিম ইন্ডিয়া। এরপর ২০২২ এবং ২০২৪ সালে ক্রিকেটার হিসাবে টি২০ বিশ্বকাপ খেলেন কোহলি।

২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর থেকে ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত ক্রিকেটের ক্ষুদ্রতম ফরমেটে মাঠে নামবে দেখা যায়নি বিরাট কোহলিকে। চলতি বছরে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে দুই ক্রিকেটার টি২০ ফর্ম্যাটে প্রত্যাবর্তন করেন। এরপর চলতি বিশ্বকাপে বিরাট কে দলে রাখে টিম ম্যানেজমেন্ট। কিন্তু বিশ্বকাপের ফাইনািল ম্যাচ বাদ দিলে বাকি সব ম্যাচেই ব্যর্থ হয়েছেন বিরাট। কোহলির বয়স ৩৫ বছর। রোহিত শর্মার মতোই আগামী দিনে একদিনের এবং টেস্টেই ফোকাস করতে পারেন কিং কোহলি।

আগেই একদিনের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন এবার টি২০ বিশ্বকাপ জিতে বৃত্ত পূরণ করলেন। সেই সঙ্গে অবসরের ঘোষণাটাও করে দিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+