Duleep Trophy: দলীপ ট্রফিতে খেলবেন রোহিত-বিরাট! বাংলাদেশের বিরুদ্ধে বিশ্রামে তারকা পেসার?
জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের উপর গত মরশুম থেকেই জোর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জাতীয় দলের খেলা না থাকলে বা চোট মুক্ত থাকলে তারকা ক্রিকেটারদের রাজ্য দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া একপ্রকার বাধ্যতামূলক করেছে বিসিসিআই। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ শুরুর আগে এবার টিম ইন্ডিয়ার একাধিক সদস্যকে দেখা যেতে চলেছে দলীপ ট্রফির ম্যাচে।
শুভমান গিল, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদবকে দলীপ ট্রফিতে খেলতে বলা হয়েছে বোর্ডের পক্ষ থেকেই। এমনকি দলীপে খেলতে পারেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে এই দুই ক্রিকেটারকে আসন্ন দলীপ ট্রফিতে খেলতে দেখা যেতে পারে।

তবে জসপ্রীত বুমরাহকে এই টুর্নামেন্টে খেলতে হবে না কারণ তাকে দীর্ঘ বিশ্রাম দেওয়া হয়েছে। নির্বাচকরা বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টে বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে কারণ আগামী চার মাসে অস্ট্রেলিয়ায় ৫টি সহ ভারতের ১০টি টেস্ট ম্যাচ আছে।। বাংলাদেশ সিরিজে শামি ফিরলে বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে।
অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে দুলীপ ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। স্থানটি বিমান পরিবহন দ্বারা সংযুক্ত না থাকায় এবং তারকা খেলোয়াড়রা উপস্থিত হতে সম্মত নাও হতে পারেন। বিসিসিআই এখন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দলীপ ট্রফি করার পরিকল্পনা করছে।
দলীপ ট্রফির ছয়টি ম্যাচ ৫ সেপ্টেম্বর শুরু হবে এবং ২৪ সেপ্টেম্বর শেষ হবে এবং ভারত বনাম বাংলাদেশের মধ্যে প্রথম টেস্টটি ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে।
রোহিত এবং কোহলি ৫ সেপ্টেম্বর দলীপ ট্রফির উদ্বোধনী ম্যাচে খেলবেন নাকি ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় রাউন্ডে খেলবেন তা স্পষ্ট নয়। বাংলাদেশের টেস্ট সিরিজের আগে চেন্নাইতে একটি সংক্ষিপ্ত শিবিরের পরিকল্পনা রয়েছে গম্ভীরের এবং তা বাস্তবায়িত হলে , তারপর দলীপ ট্রফির প্রথম রাউন্ডে তারকা ক্রিকেটাররা খেলতে পারেন।
সূর্যকুমার এবং সরফরাজ খানের মতো খেলোয়াড়রা ১৫ আগস্ট থেকে তামিলনাড়ুতে শুরু হতে চলা বুচি বাবু আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশ নেবেন।












Click it and Unblock the Notifications