রবি শাস্ত্রীর বক্তব্যকে সমর্থন বাবর আজমের! বিরাট-রোহিতদের থেকে কী উপহার পেলেন ভারতের সদ্যপ্রাক্তন কোচ?
সৌরভ গঙ্গোপাধ্যায়-জন রাইট, মহেন্দ্র সিং ধোনি-গ্যারি কার্স্টেন জুটির সঙ্গেই ভারতের অধিনায়ক ও কোচের সেরা জুটি বলা হয়ে থাকে বিরাট কোহলি-রবি শাস্ত্রীর পার্টনারশিপকে। টি ২০ বিশ্বকাপে নামিবিয়া ম্যাচে ৯ উইকেটে জয় দিয়ে যে জমানা শেষ হয়েছে গতকাল। ভারতীয় ড্রেসিংরুমে এরপর আবেঘগন পরিস্থিতি তৈরি হয়।

বিদায়ী ভাষণে ড্রেসিংরুমে দলের সকলের উপস্থিতিতে রবি শাস্ত্রী বলেন, বিগত পাঁচ-ছয় বছরে তিন ধরনের ফরম্যাটেই বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে সেখানে সিরিজ জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। সবচেয়ে বড় কথা করোনা পরিস্থিতি-সহ যাবতীয় চ্যালেঞ্জের মোকাবিলা করে ভারত ধারাবাহিকভাবে সাফল্য পেয়েছে। টি ২০ বিশ্বকাপে দুটি ম্যাচ যদি ভালো খেলা যেত তাহলে ফল অন্যরকম হতো। কিন্তু এটাই খেলা, যেখানে ঘুরে দাঁড়ানোর সুযোগ মেলে। রবি শাস্ত্রী আশাবাদী, ভারতীয় ক্রিকেটাররা এই দলকেই নিজেদের অভিজ্ঞতা ও শিক্ষাকে কাজে লাগিয়ে আইসিসি ইভেন্টেও ফের চ্যাম্পিয়ন করবে।
রবি শাস্ত্রী ও বিরাট কোহলির কোচ-অধিনায়কের জুটিতে ভারত ৪২ সপ্তাহ ধরে টানা টেস্টে বিশ্বের ১ নম্বর দল হওয়ার নজির গড়েছে। অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জয় থেকে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জিতেছে। ইংল্যান্ডে ২-১-এ এগিয়ে রয়েছে। ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়ায় গিয়ে এশিয়ার প্রথম দেশ হিসেবে টেস্ট সিরিজ জেতা, গত বছর অস্ট্রেলিয়ায় গিয়ে ফের টেস্ট সিরিজ জয় (যদিও বিরাট কোহলি পুরো সিরিজে খেলেননি, তিনি দেশে ফেরায় নেতৃত্ব দেন অজিঙ্ক রাহানে), বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা, ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনাল খেলা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় গিয়ে টি ২০ সিরিজ জয়, ক্যারিবিয়ান সফরে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে প্রথমবার হোয়াইটওয়াশ করা শাস্ত্রী-কোহলির সাফল্যের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা।
Must Watch: A stirring speech to sign off as the #TeamIndia Head Coach 👏 👏
— BCCI (@BCCI) November 9, 2021
Here's a snippet from @RaviShastriOfc's team address in the dressing room, reflecting on the team's journey in the last few years. 👍 👍 #T20WorldCup #INDvNAM
Watch 🎥 🔽https://t.co/x05bg0dLKH pic.twitter.com/IlUIVxg6wp
২০১৪ সালে ভারতীয় দলের ডিরেক্টর করা হয় শাস্ত্রীকে। ভারতের ইংল্যান্ড সফর থেকে ২০১৫ সালের টি ২০ বিশ্বকাপ পর্যন্ত। ২০১৬ সালে তাঁকে সরানো হলেও ২০১৭ সালের ১৩ জুলাই শাস্ত্রীকে ভারতীয় দলের কোচ করা হয়। কোহলির সঙ্গে তাঁর রসায়ন সর্বজনবিদিত। স্বাভাবিকভাবেই শাস্ত্রীর বিদায়ী ভাষণে ভারতীয় ড্রেসিংরুম আবেগাপ্লুত হয়ে পড়ে। শুধু শাস্ত্রীই নন, ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ থেকে ভারতের ড্রেসিংরুমে চলে আসবেন কোচ রাহুল দ্রাবিড় ও নবনিযুক্ত সাপোর্ট স্টাফরা। ফলে দীর্ঘদিন ভারতীয় দলের সাপোর্ট স্টাফরাও গতকালই শেষবারের জন্য ড্রেসিংরুম ছাড়লেন। যদিও পরবর্তী ব্যাটিং কোচ হতে চেয়ে আবেদন করে রেখেছেন বিক্রম রাঠোর। জানা গিয়েছে, রবি শাস্ত্রীকে নিজেদের ব্যাট উপহার হিসেবে দিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।
Set to end his tenure as Head Coach, @RaviShastriOfc heaps praise on #TeamIndia for what it has accomplished over the last few years. 👏 👏#T20WorldCup pic.twitter.com/9o5MxhkAFw
— BCCI (@BCCI) November 8, 2021
গতকাল রবি শাস্ত্রী ভারতের ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছিলেন আইপিএল ও টি ২০ বিশ্বকাপের মধ্যে বড় বিরতি না থাকায় ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে থাকার শারীরিক ও মানসিক ক্লান্তিকে। ফলে প্রথম দুটি বড় ম্যাচে চাপের মুহূর্তে যেভাবে জয়ের জন্য দলের ঝাঁপানোর প্রয়োজন ছিল সেটা করা যায়নি।
💬 "When I took this job, I said in my mind that I wanted to make a difference. And I think I have."
— T20 World Cup (@T20WorldCup) November 8, 2021
Ravi Shastri is extremely proud of his achievements as the head coach of the Indian team 💪 #T20WorldCup https://t.co/srUyDLYeS5
শাস্ত্রীর এই ক্লান্তি-তত্ত্বকে সমর্থন করে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, পেশাদার ক্রিকেটে উত্থান-পতন থাকে। প্লেয়াররাও ডিসটার্বড থাকেন, অস্বস্তি থাকে লাগাতার জৈব সুরক্ষা বলয়ের বদ্ধ পরিস্থিতিতে থাকার কারণে। পাকিস্তান দলে আমরা একে অপরকে সাপোর্ট করে দলগতভাবে সেই পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে থাকি। রিল্যাক্স থেকে চাপকে আত্মস্থ করে নিতে হয়। কিন্তু কোনও কিছু যখন ঠিকভাবে চলে না তখন রিফ্রেশড হতে কিছুটা স্পেস জরুরি। বাইরে যেতে পারলে ভালো, অথচ যাওয়া যাচ্ছে না তখন বায়ো বাবলের মধ্যে মনের মধ্যে নেগেটিভ ভাবনা আসতে বাধ্য। এতে পারফরম্যান্সও প্রভাবিত হয়। তবে এই পরিস্থিতির মোকাবিলা করে দলের সকলে মিলে গল্পগুজব করলে পরিবেশ সহজ হয়ে যায় বলেই জানিয়েছেন বাবর। একে অপরকে উৎসাহিত করলে সকলেই রিল্যাক্সড থাকতে পারেন।












Click it and Unblock the Notifications