ফের রোহিত শর্মার সামনে বিরাট কোহলিকে টপকে যাওয়ার সুযোগ

ফের রোহিত শর্মার সামনে বিরাট কোহলিকে টপকে যাওয়ার সুযোগ

মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭২ রানের ইনিংস খেলে সহ অধিনায়ক রোহিত শর্মাকে টপকে যান ভারত অধিনায়ক বিরাট কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহক এখন ভিকে। যদিও রোহিত শর্মার থেকে মাত্র ৭ রান এগিয়ে আছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে রোহিতের সামনে ফের বিরাটকে টপকে যাওয়ার সুযোগ।

রোহিতের প্রয়োজন ৮ রান

রোহিতের প্রয়োজন ৮ রান

এই মুহূর্তে টি-টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার শীর্ষে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। নীল জার্সিতে ৬৬টি ইনিংসে ২৪৪১ রান করেছেন বিরাট। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা। দেশের হয়ে ৮৯টি ২০ ওভারের ইনিংসে ২৪৩৪ রান করেছেন হিটম্যান। ৮ রানের ব্যবধান রোহিত বেঙ্গালুরুতে মিটিয়ে ফেলতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব। তালিকায় তৃতীয় ও চতু্র্থ স্থানে রয়েছেন যথাক্রমে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২২৮৩ রান) ও পাকিস্তানের শোয়েব মালিক (২২৬৩ রান)। পঞ্চম নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলাম (২১৪০ রান)।

তিন অঙ্কের লড়াই

তিন অঙ্কের লড়াই

ভারতের জার্সিতে ৪টি শতরান আছে রোহিত শর্মার। ১৭ অর্ধ শতরানও এসেছে হিটম্যানের ব্যাট থেকে। অন্যদিকে টিম ইন্ডিয়ার জার্সিতে ২০ ওভারের ক্রিকেটে সর্বাধিক ২২টি অর্ধ শতরান করলেও এখনও তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি অধিনায়ক বিরাট। বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করে বিরাট সেই ব্যবধান কমাতে পারেন কিনা, সে দিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

ভারতের চ্যালেঞ্জ

ভারতের চ্যালেঞ্জ

এর আগে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একবারই মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ২০১৫ সালের ওই সিরিজ ২-০ ব্যবধানে হেরেছিল টিম ইন্ডিয়া। যদিও ম্যাচের নিরিখে এগিয়ে আছেন বিরাট কোহলিরা। ২০০৮ সালের পর থেকে ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। ৯টিতে জিতেছে মেন ইন ব্লু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+