ভারত বনাম দক্ষিণ আফ্রিকা বকলমে বিরাট ও রোহিতের লড়াই, কীভাবে জেনে নিন

আজ মোহালিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচে প্রতিপক্ষ দলের সঙ্গে লড়াই যতটা সূক্ষ্ম হওয়ার সম্ভাবনা

আজ মোহালিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচে প্রতিপক্ষ দলের সঙ্গে লড়াই যতটা সূক্ষ্ম হওয়ার সম্ভাবনা, ঠিক ততটাই হাড্ডাহাড্ডি অথচ সুস্থ প্রতিযোগিতায় সামিল হবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মা। যা তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে টানাপোড়েনের জল্পনা থেকে অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

সুদানে আটক ভারতীয়রা ঘরে ফিরলেন

সুদানে আটক ভারতীয়রা ঘরে ফিরলেন

দক্ষিণ সুদানে আটকে পড়া ভারতীয়দের নিয়ে বায়ুসেনার সি-১৭ বিমান এসে পৌঁছল দেশে। ত্রিবান্দম বিমানবন্দরে অবতরণ করা হয়েছে।

রোহিতকে কী টপকাবেন বিরাট

রোহিতকে কী টপকাবেন বিরাট

এই মুহূর্তে টি-টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার শীর্ষে রয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। নীল জার্সিতে ৮৮টি ইনিংসে ২৪২২ রান করেছেন হিটম্যান। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দেশের হয়ে ৬৫টি ২০ ওভারের ইনিংসে ২৩৬৯ রান করেছেন বিরাট। ৫৩ রানের ব্যবধান বিরাট মোহালিতে মিটিয়ে ফেলতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে ক্রিকেট বিশেব। এই তালিকায় তৃতীয় ও চতু্র্থ স্থানে রয়েছেন যথাক্রমে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২২৮৩ রান) ও পাকিস্তানের শোয়েব মালিক (২২৬৩ রান)। পঞ্চম নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলাম (২১৪০ রান)।

ফ্রান্সে হামলায় নেই কোনও ভারতীয়

ফ্রান্সে হামলায় নেই কোনও ভারতীয়

ফ্রান্সের নিস শহরে জঙ্গি হামলায় কোনও ভারতীয় হতাহত হননি বলে জানাল বিদেশ মন্ত্রক। তবে পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে ভারত, এমনটাই জানানো হয়েছে।

 তিন অঙ্কের লড়াই

তিন অঙ্কের লড়াই

ভারতের জার্সিতে ৪টি শতরান আছে রোহিত শর্মার। ১৭ অর্ধ শতরানও এসেছে হিটম্যানের ব্যাট থেকে। অন্যদিকে টিম ইন্ডিয়ার জার্সিতে ২০ ওভারের ক্রিকেটে ২১টি অর্ধ শতরান করলেও এখনও তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি অধিনায়ক বিরাট। মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করে বিরাট সেই ব্যবধান কমাতে পারেন কিনা, সে দিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

উত্তরকাশীতে ধস

উত্তরকাশীতে ধস

উত্তরকাশী এলাকায় অতিবর্ষণের ফলে ধস নামায় গঙ্গোত্রী হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে বহু যাত্রী রাস্তায় আটকে পড়েছেন বলে খবর।

ভারতের চ্যালেঞ্জ

ভারতের চ্যালেঞ্জ

এর আগে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একবারই মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ২০১৫ সালের ওই সিরিজ ২-০ ব্যবধানে হেরেছিল টিম ইন্ডিয়া। যদিও ম্যাচের নিরিখে এগিয়ে আছেন বিরাট কোহলিরা। ২০০৮ সালের পর থেকে ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। আটটিতে জিতেছে মেন ইন ব্লু।

নবাম টুকির বৈঠক

নবাম টুকির বৈঠক

সুপ্রিম কোর্টের রায়ে ফের একবার মুখ্যমন্ত্রীর আসনে বসা কংগ্রেস নেতা নবাম টুকি এদিন মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন বেলা ১২ টায়।

ওল্যঁদের দাবি

ওল্যঁদের দাবি

ফ্রান্সের নিসে হামলাকে দানবীয় বলে ব্যাখ্যা করলেন ফরাসি রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওল্যঁদ। গোটা ফ্রান্সেই আইএসের আতঙ্ক ছড়িয়ে রয়েছে বলে দাবি করেছেন তিনি।

মোদীর শোকপ্রকাশ

মোদীর শোকপ্রকাশ

ফ্রান্সে জঙ্গি হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলের প্রতি সমবেদনা জানিয়ে ফ্রান্সের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি।

ভিখারি মুক্ত দিল্লি চান না কেজরি

ভিখারি মুক্ত দিল্লি চান না কেজরি

আগামী সোমবার থেকেই দিল্লিতে ভিখারিদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার কথা ছিল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপত্তিতে সমাজকল্যাণ মন্ত্রী সন্দীপ কুমারের ভিখারিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা বাতিল হয়ে গেল।

এগিয়ে সলমন ও সানি

এগিয়ে সলমন ও সানি

জানা গিয়েছে, গত এক দশকে গুগলে যতজন ভারতীয় অভিনেতা-অভিনেত্রীর নাম সার্চ করা হয়েছে, তাঁদের মধ্যে সবচেয়ে এগিয়ে সলমন খান ও সানি লিওনি।

মাথা ঘুরে গেল মুকুলের

মাথা ঘুরে গেল মুকুলের

উত্তরবঙ্গ সফরে গিয়ে জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে পুজো দিতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল সাংসদ মুকুল রায়। জানা গিয়েছে, উচ্চ রক্তচাপের কারণে হঠাৎ তাঁর মাথা ঘুরে যায়। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

নিসে বিমানবন্দরে বোমাতঙ্ক

নিসে বিমানবন্দরে বোমাতঙ্ক

ফ্রান্সের নিসে বিমানবন্দরে বোমাতঙ্ক। একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে। বিমানবন্দর খালি করে তল্লাশি করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+