IND vs ENG: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবেন রোহিত-বিরাট? রইল আপডেট
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এই দুই ক্রিকেটারের অবসর নিয়েও চলছে জল্পনা। ইতিমধ্যেই টি২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দুই মহারথী। আগামী পাঁচ মাস ভারতীয় দলের কোনো টেস্ট সিরিজ নেই। সামনে বড় টুর্নামেন্ট বলতে চ্যাম্পিয়ন্স ট্রফি।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারে সিরিজ খেলবে। পাঁচটি টি২০ এবং তিনটি একদিনের ম্যাচ হবে। এরই মধ্যে টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ায় ক্ষুদ্রতম ফর্ম্যাটের ম্যাচগুলিতে খেলবেন না রোহিত-বিরাট। তারা কি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবেন? নাকি তাদের বিশ্রামে রাখা হবে? এই নিয়ে চলছে চর্চা।

যদিও একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা উভয়ই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে পারেন কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই তিনটে একদিনের ম্যাচে ভারতীয় দলের প্রস্তুতির অন্যতম মঞ্চ। এমনিতেই অফ ফর্ম এর মধ্যে দিয়ে যাচ্ছেন এই মহা তারকা। তারপর তারা সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামেন সেক্ষেত্রে সমালোচনা হবে।
টি২০ সিরিজের ম্যাচ না খেলতে না হয় তারা এমনিতেই বিশ্রাম পাবেন তাই আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা একদিনের সিরিজে খেলতে দেখা যেতে পারে এই দুই মহা তারকাকে। আগামী ৬ ফেব্রুয়ারি নাগপুরে হবে প্রথম একদিনের ম্যাচ। এর পাশাপাশি ৯ ফেব্রুয়ারি কটক এ হবে দ্বিতীয় এবং আগামী ১২ ই ফেব্রুয়ারি আহমেদাবাদে হবে তৃতীয় একদিনের ম্যাচ।
দেশে ফিরে এসে পরিবারের সঙ্গে সময় কাটাবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা! তাদের ঘরোয়া ক্রিকেট না খেলা নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে, গৌতম গম্ভীর অবশ্য ঘরোয়া ক্রিকেট খেলার বিষয়টি রোহিত বিরাটের ওপরে ছেড়ে দিয়েছেন।প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর গম্ভীরের মন্তব্যের পরই কটাক্ষ করে বলেছেন গম্ভীরের নির্দেশের পর দেখা যাক কতজন ভারতীয় ক্রিকেটার পরের রাউন্ডে রঞ্জি খেলেন!
একদিনের ক্রিকেটে বিকল্প অধিনায়ক হিসেবে পাণ্ডিয়ার নামই প্রবলভাবে বোর্ডের অন্দরে চর্চার মধ্যে রয়েছে।কারণ তিনি মাঝেমধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে দক্ষতার সঙ্গে নেতৃত্ব সামলেছেন। আবার দুই বছর ধরে ঘরোয়া ক্রিকেটে সাদা বলের নেতৃত্বের মধ্যে আছেন। ফলে রোহিতের পর ভারতীয় ওডিআই অধিনায়ক হিসেবে পাণ্ডিয়াকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেক্ষেত্রে তিন ফর্ম্যাটে তিনজন অধিনায়ক হতে পারে ভারতীয় দলের।
বছরের শুরুতেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ও একদিনের সিরিজ খেলবে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালদের বিশ্রাম দেওয়া হতে পারে।












Click it and Unblock the Notifications