ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে বিরাট-রোহিত-রাহানেদের জন্য বিশেষ ব্যবস্থা, কিন্তু কেন?

ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে বিরাট-রোহিত-রাহানেদের জন্য বিশেষ ব্যবস্থা, কিন্তু কেন?

ভারতে ভয়াবহ আকার ধারণ করা করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউকে পিছনে ফেলে আর কয়েকদিন পরেই ইংল্যান্ড সফরে রওনা হবে ভারতীয় টেস্ট ক্রিকেট দল। মানসিক প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ইংল্যান্ডের বিমান ধরার আগে মুম্বইয়ে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত জাতীয় দলের ক্রিকেটাররা। তাঁরা জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন। চলছে কোয়ারেন্টাইন। সে সবের থেকে এখনও কিছুটা হলেও দূরে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, শার্দুল ঠাকুররা। কেবল তাঁদের জন্যই স্বতন্ত্র ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণটা জেনে নেওয়া যাক।

জৈব সুরক্ষা বলয়ের বাইরে বিরাট-রোহিত-রাহানেরা

জৈব সুরক্ষা বলয়ের বাইরে বিরাট-রোহিত-রাহানেরা

গত ২৪ মে অর্থাৎ সোমবার মুম্বইয়ে ইংল্যান্ড সফরগামী ভারতীয় শিবিরে যোগ দিলেও দলের বাকি সদস্যদের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের অনুমতি পাননি বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, শার্দুল ঠাকুরের মতো মুম্বই নিবাসী জাতীয় ক্রিকেটাররা। প্রত্যেককে একই হোটেলের আলাদা ঘরে স্বতন্ত্র কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে খবর। এভাবে সাত দিন অতিবাহিত করতে হবে বিরাট-রোহিত-রাহানেদের। তারপরেই তাঁরা টিম ইন্ডিয়ার জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়েছে।

ঘরেই চলবে অনুশীলন

ঘরেই চলবে অনুশীলন

আপাতত সাত দিন স্বতন্ত্র ঘরে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, শার্দুল ঠাকুরদের। প্রত্যেকের ঘরে শরীরচর্চার উপকরণ রাখা হয়েছে। তা দিয়েই আপাতত গা ঘামাচ্ছেন মুম্বই নিবাসী ভারতীয় ক্রিকেটাররা। গত ১৯ মে বিভিন্ন রাজ্য থেকে মুম্বই পৌঁছে ইংল্যান্ডগামী ভারতীয় টেস্ট দলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছিলেন রবিচন্দ্রণ অশ্বিন, চেতেশ্বর পূজারা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থরা। তাঁদের নিজের ও পরিবারের সদস্যদের দুটি কোভিড ১৯ নেগেটিভ রিপোর্ট বিসিসিআইয়ের হাতে জমা দিতে হয়েছে। যাদের প্রায় সাত দিনের কোয়ারেন্টাইন পর্ব কাটানো হয়ে গিয়েছে। ভারতীয় শিবিরে যোগ দেওয়ার আগে কোভিড ১৯ নেগেটিভ রিপোর্ট জমা দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানেরাও। সদ্য করোনাকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফেরা ঋদ্ধিমান সাহা এবং অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা কেএল রাহুল কিছুটা দেরিতে ভারতীয় শিবিরে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে কড়া বিধি

ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে কড়া বিধি

ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পর্ব কাটাতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। ব্রিটিনে পৌঁছেও নিস্তার নেই বিরাট কোহলিদের। সে দেশে তাঁদের কমপক্ষে সাত দিনের আইসোলেশনে থাকতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও সেই করোনা বিধি কিছুটা শিথিল করা যায় কিনা, তা নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআইয়ের আলোচনা চলছে।

ভারতের ইংল্যান্ড সফর

ভারতের ইংল্যান্ড সফর

আগামী ২ জুন ইংল্যান্ড উড়ে যাচ্ছে ভারতীয় টেস্ট দল। আগামী ১৮ জুন সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা টিম ইন্ডিয়ার। যদিও আইপিএলের জন্য সেই দ্বিপাক্ষিক সূচিতে কিছুটা রদবদল ঘটানোর জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে প্রতিনিয়ত কথা বলে চলেছে বিসিসিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+