বিরাট কোহলিকে কি বেঙ্গালুরুতেই টপকে যাবেন রোহিত শর্মা? কাদের সামনে রয়েছে কোন হাতছানি?

বেঙ্গালুরুতে গোলাপি বলে দিন-রাতের টেস্টে কাল থেকে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার উপরের দিকে উঠে আসতে রোহিত শর্মারা চাইবেন ২-০ ব্যবধানেই সিরিজ জয় নিশ্চিত করতে। এমনিতে ভারতের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায়নি শ্রীলঙ্কা। ভারতও দেশের মাটিতে দিন-রাতের টেস্টে পরাস্ত হয়নি।

বিরাট কোহলিকে কি বেঙ্গালুরুতেই টপকে যাবেন রোহিত শর্মা?

ভারতীয় ব্যাটারদের মধ্যে বিরাট কোহলিই একমাত্র যাঁর দিন-রাতের টেস্টে শতরান রয়েছে। ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে ২০১৯ সালে ১৩৬ রানের ইনিংস খেলার পর থেকে অবশ্য প্রাক্তন ভারত অধিনায়কের ব্যাটে শতরান আসেনি। প্রিয় শহর বেঙ্গালুরুতে সেই খরা কাটাতে মুখিয়ে বিরাট। দিন-রাতের টেস্টে ৪টি ইনিংসে বিরাট মোট ২৪১ রান করেছেন, গড় ৬০.২৫। প্রথম টেস্টে ভালো শুরুর পরও বিরাটকে ৪৫ রানে থামিয়ে দেন শ্রীলঙ্কার স্পিনার লসিথ এম্বুলডেনিয়া। রোহিত দিন-রাতের টেস্ট ২টি খেলেছেন। তাঁর সংগ্রহ ১১২ রান। এ ছাড়া তিনটি করে দিন-রাতের টেস্টে অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারার রান যথাক্রমে ১০০ ও ৯৮। পূজারা ও রাহানে অবশ্য এই সিরিজে নেই। ফলে রোহিত যদি দুই ইনিংসেই সফল হন এবং বিরাট রান না পান তাহলে গোলাপি বলের টেস্টে রানের নিরিখে প্রাক্তন ভারত অধিনায়ককে টপকে যেতেই পারেন বর্তমান ভারত অধিনায়ক।

বিরাট কোহলিকে কি বেঙ্গালুরুতেই টপকে যাবেন রোহিত শর্মা?

মোহালিতে ষষ্ঠ ভারতীয় ব্যাটার হিসেবে বিরাট কোহলি ৮ হাজার টেস্ট রান পূর্ণ করেছিলেন। ১০০টি টেস্ট খেলার পর বিরাটের রান ৮,০০৭। বেঙ্গালুরুতে তিনি টপকে যেতে পারেন মার্ক ওয়া (১২৮টি টেস্টে ৮০২৯ রান), গ্যারি সোবার্স (৯৩টি টেস্টে ৮০৩২ রান), জিওফ্রে বয়কট (১০৮টি টেস্টে ৮১১৪ রান), এমনকী কেভিন পিটারসেন (১০৪টি টেস্টে ৮১৮১ রান)-কে। আপাতত ২৩ রান করলেই মার্ক ওয়াকে পিছনে ফেলতে পারবেন বিরাট।

বিরাট কোহলিকে কি বেঙ্গালুরুতেই টপকে যাবেন রোহিত শর্মা?

নজির গড়ার হাতছানি রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের সামনেও। দেশের মাটিতে সবচেয়ে বেশিবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নিরিখে তিনি স্পর্শ করতে পারেন অনিল কুম্বলের রেকর্ড। কুম্বলে দেশের মাটিতে ৬৩টি টেস্টে ২৫ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। অশ্বিন ৫০টি টেস্টে সেই নজির গড়েছেন ২৪ বার। এ ছাড়া ৫৫টি টেস্টের ১৮টি ইনিংসে হরভজন সিং ও কপিল দেব ৬৫টি টেস্টের ১১টি ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট পেয়েছেন। দেশের মাটিতে টেস্ট উইকেটপ্রাপ্তির নিরিখে অনিল কুম্বলের চেয়ে এখনও ৪৪টি উইকেট কম রয়েছে অশ্বিনের ঝুলিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+