বিরাট কোহলি ও ঈশান কিষাণের তুমুল নাচ ইডেনে, মিস করে থাকলে দেখুন ভিডিও

বিরাট কোহলি গতকাল কলকাতায় এসেই ইডেনে নেমে পড়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক খেলতে। তবে রান পাননি। ঈশান কিষাণ বাংলাদেশে দ্বিশতরান হাঁকানোর পর শ্রীলঙ্কা সিরিজের দুটি ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি। যদিও এক ম্যাচ বাকি থাকতেই ভারত সিরিজ জয় নিশ্চিত করে ফেলার দুজনেই মাতালেন ক্রিকেটের নন্দনকাননকে।

ইডেনে অন্য মুডে বিরাট

ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় ওডিআইয়ের পর ইডেনে ছিল জমকালো লেজার শোয়ের বন্দোবস্ত। তারই প্রস্তুতি যখন চলছে তখন ড্রেসিংরুমের সামনে বিরাট কোহলি ও ঈশান কিষাণকে দেখা গেল অন্য মুডে। ক্লাব হাউসের দিকের গ্যালারিতে যে দর্শকরা ছিলেন তাঁদের কাছেই সেটা ছিল ম্যাচ তথা সিরিজ জয়ের আনন্দের সঙ্গে বাড়তি পাওনা।

নাচের ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ড্রেসিংরুমের সামনে বিরাট কোহলি ও ঈশান কিষাণ তুমুল নাচছেন। যা উপভোগ করছেন সতীর্থরাও। কয়েক সেকেন্ডের সেই নাচের ভিডিও শেয়ারও হচ্ছে প্রচুর। অনেকেই নানা কমেন্ট করছেন। চট্টগ্রামের পর গুয়াহাটিতে পরপর দুটি ওডিআই শতরান হাঁকিয়েছেন বিরাট। যদিও গতকালের ম্যাচে ইডেনে তিনি ৯ বলে ৪ রান করে আউট হন। ক্রিজে ছিলেন ২৭ মিনিট। বিরাট বোল্ড হয়ে যান লাহিরু কুমারার বলে।

এই প্রথম নয়

তবে এই প্রথম যে বিরাটের ডান্স মুভ ভাইরাল হলো তা নয়। ব্যাটিংয়ের সময় তাঁকে ভাঙড়ার তালে নাচতে দেখা গিয়েছে, ফিল্ডিংয়ের সময়ও গানের তালে নেচে তিনি দর্শকদের আনন্দ দিয়ে থাকেন। বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারত প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি জেতার পরও কিং কোহলিকে নাচতে দেখা গিয়েছিল। যা অব্যাহত থাকল ইডেনেও। গুয়াহাটিতে প্রথম ম্যাচটি খেলেই পরদিন বিরাট ফিরে গিয়েছিলেন মুম্বই। ১১ জানুয়ারি ছিল তাঁর কন্যা ভামিকার জন্মদিন। স্ত্রী অনুষ্কা ও কন্যার সঙ্গে সময় কাটিয়ে গতকাল সকালে কলকাতায় এসে পৌঁছন বিরাট। রান না পেলেও তিনি যে চনমনে মেজাজেই রয়েছেন তা স্পষ্ট হয়ে গিয়েছে তাঁর নাচ দেখেই।

ভারত ও শ্রীলঙ্কা ত্রিবান্দ্রমে

এদিকে, সিরিজের তৃতীয় একদিনের আন্তর্জাতিক খেলতে আজই কলকাতা থেকে তিরুবনন্তপুরমে গিয়েছে ভারত ও শ্রীলঙ্কা দল। সেখানে দাসুন শনাকার দল নামবে হোয়াইটওয়াশ বাঁচানোর লক্ষ্যে। ভারতীয় দলের প্রথম একাদশে রদবদলের সম্ভাবনা রয়েছে। গতকাল অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, নিউজিল্যান্ড সিরিজের আগে কয়েকজন প্রথম একাদশের ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার পথে হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট। যাঁরা এখনও একটি ম্যাচেও খেলেননি তাঁদের সুযোগ দেওয়া হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+