টেস্ট ড্রয়ের দিনেই আরও এক সুখবর, কন্যা সন্তান ঘরে এল বিরাট-অনুষ্কার

দুই থেকে তিন, বাবা হলেন বিরাট, কোহলিকে সন্তান উপহার অনুষ্কার

সোমবার দুপুরে দুই থেকে তিন হলেন বিরাট- অনুষ্কা। এদিন দুপুরে বিরাটকে সন্তান উপহার অনুষ্কার। দুপুরে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। বিরাট নিজেই সোশ্যাল মিডিয়ায় খুশির খবর ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। মা ও মেয়ে দুজনের সুস্থ রয়েছেন বলে বিরাট জানান।

দুই থেকে তিন, বাবা হলেন বিরাট, কোহলিকে সন্তান উপহার অনুষ্কার

গত বছর অগাস্টে বিরাট, অনুষ্কার প্রেগনেন্সির খবর ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। এরপর থেকেই সেলিব্রিটি দম্পতির কোল আলো করে নতুন অতিথি কবে আসছে সেই নিয়ে ফ্যানেদের প্রতিদিনই কৌতুহল তৈরি হতে থাকে।

ডাক্তাররা আগেই জানিয়েছিলেন, জানুয়ারিতে বিরাট-অনুষ্কা সুখবর পেতে চলেছেন। প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় স্ত্রীয়ের পাশে থাকবেন বলে বিরাট সেইমতো বোর্ডের থেকে অগ্রীম ছুটিও চেয়ে নিয়েছিলেন। ডনের দেশে অজি সফরে অ্যাডিলেড টেস্টে নেতৃত্ব দিয়ে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরেন আসেন বিরাট। এবার নতুন বছরের ১১ জানুয়ারি ভারত অধিনায়ক ফুটফুটে কন্যা সন্তানের বাবা হলেন।

প্রসঙ্গত এদিন ভারতীয় দল সিডনিতে দুরন্ত লড়াইয়ে টেস্ট ড্র করে সিরিজের ফল ১-১ ধরে রাখার দিনই সুখবর পেলেন বিরাট। পরিবারে 'লক্ষ্মী'-র আগমনের মধ্যে দিয়ে আজ থেকে, বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন কোহলি।

দুই থেকে তিন, বাবা হলেন বিরাট, কোহলিকে সন্তান উপহার অনুষ্কার

বিরাট এদিন টুইটে সুখবর জানিয়ে লেখেন, 'সবাইয়ের সঙ্গে সুখবর শেয়ার করতে কাঁটা দিচ্ছে, আমার কন্যা সন্তান হয়েছে। সকলকে তাঁদের ভালোবাসা, যত্ন এবং শুভ কামনার জন্য ধন্যবাদ জানাই। অনুষ্কা এবং সন্তান- দুজনেই সুস্থ রয়েছেন। জীবনের নতুন পর্ব শুরু করার আগে আমরা থ্রিলড। আশা করছি এই সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সবাই সম্মান জানাবেন'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+