কোহলিকে দেখে হাসলেন ধোনি, কেন জানেন

ফিটনেসে দারুণ জোর দেন বিরাট কোহলি, তাঁর পারফরম্যান্সই বুঝিয়ে দেয় কেন তিনি জোর দেন ফিটনেসে।

মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি। একে অপরকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে পারফরম্যান্স করেন। আর এই ছাপিয়ে যাওয়ার লড়াইতে নিজেদের সেরাটা বার করে নিয়ে আসেন।

কোহলিকে দেখে হাসলেন ধোনি, কেন জানেন

সেরকমই আরও একবার সামনে চলে একটা ছোট্ট ঘটনায়। গোটা ম্যাচে ভারতের জয় সবচেয়ে বড় পারফরম্যান্স। কিন্তু বিভিন্ন ছোট ছোট ঘটনা এই পারফরম্যান্স অবধি পৌঁছে দেয়। সম্প্রতি উইকেটের পিছনে মহেন্দ্র সিং ধোনি দুর্দান্ত কোনও স্ট্যাম্পিং কিংবা রানআউট করে কামাল করছেন এবং প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন। এবার তার পাল্টা দিলেন কোহলি। শনিবার সেই প্রমাণ দিল রাঁচি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে এসেছে সহজ জয়। কিন্তু এদিন বিরাটের করা একটি দুর্দান্ত রানআউট এখন ভাইরাল ভিডিও। কোহলির থ্রো দেখে হতবাক হয়ে গিয়েছেন উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা ধোনিও।

এককথায় বিরাটের সবচেয়ে ভাল বিশেষণ ফিটনেস ফ্রেক। আর অধিনায়ক হওয়ার পর দলের প্রত্যেকটি সদস্যের মধ্যেই ফিটনেসে ঢুকিয়ে দিয়েছেন। রাঁচির ম্যাচে বিরাটের এই থ্রো-ই প্রমাণ করে দিল তিনি কতটা ফিট। অস্ট্রেলিয়ার ইনিংস তখন প্রায় শেষের দিকে। লং অনে ফিল্ডিং করছিলেন বিরাট। ১৯ তম ওভারে ভুবনেশ্বরের বলে দু'রান নেওয়ার চেষ্টা করেন অজি ব্যাটসম্যান ড্যান ক্রিশ্চান। কিন্তু বিরাটের অসাধারণ ফিল্ডিংয়ে প্যাভিলিয়নে ফিরতে বাধ্য হন তিনি। আর বিরাটের এই থ্রোতেই অবাক হয়ে যান ধোনি।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FIndianCricketTeam%2Fposts%2F1626857017335985&width=500" width="500" height="526" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true"></iframe>

বিরাটের ওই থ্রো মাহির মুখের হাসি বার করে আনে। দলের প্রাক্তন অধিনায়কের হাসিই বলে দিচ্ছে কতটা ভালো ছিল বিরাটের ফিল্ডিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+