ধাওয়ান, বিজয়, রাহুলকে নিয়ে 'বিরাট' সমস্যায় কোহলি

শনিবার থেকে দিল্লিতে শুরু ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় টেস্ট 

নাগপুর টেস্টে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে জিতেছে ভারত। এবার বিরাট কোহলির মিশন দিল্লি দখল। ফিরোজ শাহ কোটলায় শনিবার থেকে শুরু টেস্ট।

ধাওয়ান, বিজয়, রাহুলকে নিয়ে 'বিরাট' সমস্যায় বিরাট

ঘরের মাঠে শ্রীলঙ্কার হতশ্রী রূপ দেখা গিয়েছিল। এবার ভারতের মাটিতেও সেই এক নির্বিষ লঙ্কার ঝাঁঝ। তবে ফিরোজ শাহ কোটলার পিচ নাগপুরের জামাথা-র মত ফ্ল্যাট নয়,যেখানে ৬ উইকেটে ৬১০ রান করেছিল ভারতীয় দল। তবে ইডেন গার্ডেন্সের মত সবুজ পিচও পাওয়া যাবে না। পিচের যা চরিত্র তাতে ম্যাচ পাঁচ দিন গড়াবে এমনটাই মনে করা হচ্ছে।

ইডেন টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় ওপেনরার সেভাবে পারফরম্যান্স দিতে পারেননি। শিখর ধাওয়ান ও কে এল রাহুল দ্বিতীয় ইনিংসে অবশ্য রান পেয়েছিলেন। কিন্তু দ্বিতীয় টেস্টে শিখর ধাওয়ান না খেলায় সুযোগ পান মুরলী বিজয়। তিনি সুযোগ পেয়েই ১২৮ রান করেন। তবে তৃতীয় টেস্টে আবার দলের সঙ্গে যোগ দিয়েছেন ধাওয়ান। এখন দিল্লিতে তৃতীয় টেস্টে ওপেনিং জুটিতে কাকে প্রথম একাদশে রাখা হবে তা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে।

ধাওয়ান, বিজয়, রাহুলকে নিয়ে 'বিরাট' সমস্যায় বিরাট

ভারত সিরিজে ১-০ এগিয়ে এই অবস্থায় দিল্লিতে নিশ্চিতভাবেই সিরিজ ২-০ করে নিতে চাইবে টিম ইন্ডিয়া। বৃষ্টি বিঘ্নিত প্রথম টেস্টে প্রায় তিন দিনেই শ্রীলঙ্কাকে পকেটে পুড়ে ফেলেছিল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকায় ২০১৮- ক্রিকেট মরশুম শুরু করবে ভারতীয় দল। তার আগে শ্রীলঙ্কাকে পুরো হারিয়ে নিজেদের আত্মবিশ্বাসটা একেবারে তুঙ্গে রাখতে মরিয়া বিরাট।

২০১৭ তে সেরকমভাবে অ্যাওয়ে সিরিজ না খেললেও ২০১৮ -য় দক্ষিণ আফ্রিকা ছাড়া ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ও সিরিজ খেলবে ভারত। তার আগে দেশের মাঠে বড় পরীক্ষা নিরীক্ষা সেরে নিতে চাইছে থিঙ্কট্য়াঙ্ক। অন্যদিকে ২৩৯ রান ও এক ইনিংসের হার দূরে সরিয়ে রেখে শেষ টেস্টে ফর্মে ফিরতে চাইছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+