ফের একবার আইসিসির তালিকায় শীর্ষে ভারত অধিনায়ক
আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় ফের শীর্ষস্থানে বিরাট কোহলি উঠে এলেন।
ফের টেস্ট ক্রিকেটে আইসিসি-এর ক্রম তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভল পারর্ফম করার পর টেস্টের ক্রম তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছিলেন বিরাট।

কিন্তু দ্বিতীয় টেস্ট শেষেই শীর্ষ স্থান থেকে নেমে যেতে হয় বিরাটকে। কিন্তু তৃতীয় টেস্টে ফের ছন্দে ফিরে হারানো শীর্ষ স্থান ফিরে পেলেন বিরাট।
অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার নির্বাসিত স্টিভ স্মিথকে পিছনে ফেলে উঠে এলেন শীর্ষে। ৯৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে উঠে এলেন বিরাট।
অন্য দিকে, সর্বকালের পয়েন্টের নিরিখে বিরাট কোহলি রয়েছেন ১১ নম্বরে। সকলের আগে রয়েছেন বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার ডন ব্র্যাডম্যান। ৯৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্র্যাডম্যান।৯৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আরও এক অস্ট্রেলীয় স্টিভ স্মিথ। ৯৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন লেন হার্টন। জ্যাক বহস রয়েছেন চতুর্থ স্থানে ৯৪২ পয়েন্ট নিয়ে। একই পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন রিকি পন্টিং। ৯৪১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন পিটার মে।
৯৩৮ পয়েন্ট নিয়ে সপ্তম, অষ্টম, নবম এবং দশম স্থান যথাক্রমে দখলে রেখেছেন গ্যারি সোবার্স, ক্লে ওয়ালকট, ভিভ রিচার্ডস এবং কুমারা সঙ্গাকারা।












Click it and Unblock the Notifications