বাবর-রিজওয়ানের সঙ্গে সদ্ভাবে প্রশংসিত বিরাট, ভারত অধিনায়ক মেজাজ হারালেন সাংবাদিকের প্রশ্নে
শাহিন আফ্রিদির তিন উইকেট আর মহম্মদ রিজওয়ানের ৫৫ বলে অপরাজিত ৭৯ ও বাবর আজমের ৫২ বলে অপরাজিত ৬৮ রানের সুবাদে দুবাইয়ে ইতিহাস গড়েছে পাকিস্তান। বিশ্বকাপের ত্রয়োদশ সাক্ষাতে প্রথম জয় পাকিস্তানের। এর আগে কখনও বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারেনি ভারত। টি ২০ আন্তর্জাতিকে ভারতের যেমন প্রথম ১০ উইকেটে হার, তেমনই পাকিস্তানের প্রথম ১০ উইকেটে জয়। ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসনের রেকর্ড ভেঙে ভারতের বিরুদ্ধে যে কোনও জুটিতে টি ২০-তে সবচেয়ে বেশি রান যোগ করলেন বাবর-রিজওয়ান।

টি ২০ বিশ্বকাপে প্রথমবার নেতৃত্ব দিতে গিয়েই জোর ধাক্কা খেয়ে মেজাজ খারাপ ছিল বিরাট কোহলির। পরে সাংবাদিকদের সোজা-বাঁকা প্রশ্নে মেজাজ হারালেন ভারত অধিনায়ক। ধীরে ধীরে উত্তর দিলেও যাতে বিরক্তি আর রাগ ছিল স্পষ্ট। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের অতিরিক্ত আত্মবিশ্বাসই কাল হল কিনা বলে পাক সাংবাদিক বিরাট কোহলির কাছে জানতে চান। সেই প্রশ্নের উত্তরে মেজাজ হারিয়ে স্পষ্টতই বিরক্ত বিরাট বলেন, বাইরে থেকে যাঁরা নানাবিধ ধারণা করে থাকেন তাঁরা বাস্তব সম্পরকে জানেনই না। আমি চাই তাঁরা যদি ক্রিকেট কিট পরে নেমে চাপটা বোঝার চেষ্টা করুন! কাউকেই কখনও হাল্কাভাবে নিয়ে কেউ মাঠে নামে না। পাকিস্তানের মতো বিশ্বের যে কোনও দল যে কোনওদিন প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারে। এটাই খেলা এবং সকলেরই সেই সত্যটাকে সম্মান করা উচিত। আমরা এমন একটা দলে রয়েছি যারা মনে করি না একটা ম্যাচ জিতলেই বিশ্বের সব কিছু শেষ হয়ে গেল! সব দলকে সমান মর্যাদা দেওয়ার কথা মনে করিয়ে বিরাট এই হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর বিষয়েও প্রত্যয়ী। তিনি বলেন, ক্রিকেট সব কিছুর ঊর্ধ্বে। আমরা এই খেলাটাকে সম্মান করি এবং কোনও প্রতিপক্ষকেই হাল্কাভাবে নিই না। কোনও প্রতিপক্ষের মধ্যে তুলনা করে আলাদা আলাদাভাবে দেখারও পক্ষপাতী নই আমরা। যদি কোনও দিন আমরা খারাপ খেলি, সেটা মেনে নিই। প্রতিপক্ষকে এ জন্য কৃতিত্ব দিতে দ্বিধাবোধ করি না। আমরা নজর ঘোরাতে এমন কোনও পরিস্থিতি তৈরি করতে চাই না পরাজয়ের পর, যেখানে আমরা জানি ঠিক কোথায় কোথায় ভুল হয়েছে এবং পরের ম্যাচে সেই ত্রুটিগুলি শুধরে আমরা ইতিবাচকভভাবেই এগোতে চাই।

এর আগেই বিরাট কোহলিকে এক সাংবাদিক প্রশ্ন করেন, রোহিত শর্মার জায়গায় ঈশান কিষাণকে খেলানোর ভাবনা তাঁর মাথায় এসেছিল কিনা? বিরাট প্রশ্নকর্তাকে বলেন, এটা অত্যন্ত সাহসী প্রশ্ন। আপনার কী মনে হয়, স্যর? আমি নিশ্চিত সেরা দল নিয়েই আমরা খেলতে নেমেছিলাম। আমি তাই আপনার কাছে জানতে চাইছি আপনার মত। আপনি কি টি ২০ আন্তর্জাতিকে রোহিত শর্মাকে বাদ দিতেন? বাদ দিতেন রোহিতকে? আপনার যদি বিতর্ক সৃষ্টির বাসনা থাকে আপনি আমাকে আগে বলে দেবেন, সেইমতোই উত্তর দেব। অবিশ্বাস্য, আশ্চর্য! বিরাট নিজের বিরক্তি, রাগকে চেপে এরপর এক প্রশ্নের উত্তরে বলেন, নিশ্চিতভাবেই পাকিস্তান সব বিভাগে আমাদের পর্যুদস্ত করেছে। যদি সেটা না হতো তাহলে পাকিস্তান ১০ উইকেটে জিততে পারত না। আমরা কোনও সুযোগই পাইনি। আমরা পাকিস্তানের উপর চাপ তৈরির চেষ্টা করেছিলাম, কিন্তু ওদের সব উত্তর তৈরিই ছিল। পাকিস্তানের কাছে আমরা যে সব বিভাগে পরাস্ত হয়েছি সেটা মেনে নিতে কোনও লজ্জাও নেই। যখন আমরা খেলতে নামি দুটি দলের ১১ জন ক্রিকেটারের কাছেই ম্যাচ জেতার সমান সুযোগ থাকে। তবে একইসঙ্গে সব ম্যাচ জেতার গ্যারান্টিও থাকে না।
Spirit of Cricket!! 👏👏👏 pic.twitter.com/pH6UfrRcKf
— Pakistan Cricket (@TheRealPCB) October 24, 2021
বিরাট কোহলি ও বাবর আজম দুজনেই ভারত ও পাকিস্তানকে টি ২০ বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন। দুজনেই এদিন প্রথম টি ২০ আন্তর্জাতিকে একসঙ্গে টস করতে গেলেন। টসের সময়ও হাসিমুখে কথা বলতে দেখা যায় দুই দলের অধিনায়ককে। ম্যাচের শেষে বিরাট কোহলি বাবরের সঙ্গে করমর্দনের পর তাঁরই পাশে দাঁড়িয়ে থাকা মহম্মদ রিজওয়ানকে বুকে জড়িয়ে ধরেন। পরে বাবরের সঙ্গে তাঁকে কথা বলতে দেখা যায়। পাকিস্তানের ক্রিকেটাররা ভারতের মেন্টর মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন। বিরাটের স্পোর্টসম্যানশিপের প্রশংসা করা হয়েছে পাক ক্রিকেট বোর্ডের টুইটার অ্যাকাউন্টেও।
- PAKISTAN ZINDABAD ♥️ pic.twitter.com/mwaEQ04SU0
— Shoaib Malik 🇵🇰 (@realshoaibmalik)#PakistanZindabad 🇵🇰 pic.twitter.com/Hsf5eUBhtD — Babar Azam (@babarazam258) October 24, 2021This is for you, Pakistan.
History made. All eyes on the next game, in sha Allah.
রোহিত শর্মা, লোকেশ রাহুল ও বিরাট কোহলির উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। শাহিনের প্রশংসা করে বিরাট বলেন, নতুন বলে ভালো বোলিং করেছেন শাহিন। উইকেট পেতে ঠিক যেখানে বল ফেলার দরকার ছিল সেখানেই বল ফেলেছেন। টি ২০ আন্তর্জাতিকে উইকেট পেতে নতুন বলে পরিকল্পনামাফিক বল করাটাই সেরা পন্থা আর সেটাই সঠিকভাবে মেনে চলেছেন শাহিন। কৃতিত্ব তাঁর প্রাপ্য। নতুন বলে দারুণভাবে তিনি আমাদের ব্যাটারদের উপর চাপ রেখেছিলেন। সঠিক জায়গায় টানা বল ফেলে শাহিন যে ভারতের ব্যাটারদের ব্য়াকফুটে ঠেলে দিয়েছিলেন সে কথাও মেনে নেন ভারত অধিনায়ক। কম রানে তিন উইকেট পড়ে গেলে অতিরিক্ত ২০-২৫ রান তোলা যে কঠিন হয়ে যায় তা আজ টের পেল ভারত। ৩১ অক্টোবর কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ আজকের পরাজয়ের পর হয়ে দাঁড়াল মাস্ট উইন গেম। কেন না, গ্রুপ ২-র দলগুলির মধ্যে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে কোনও দুই দলই যাবে সেমিফাইনালে। ভারত কিউয়িদের কাছে হেরে গেলে শেষ চারে ওঠার আশা কার্যত শেষ হয়ে যাবে, অপেক্ষা করতে হবে মিরাকলের।
پاکستانی ٹیم خصوصاً بابر اعظم، جنہوں نے پوری جرات سے ٹیم کی قیادت کی اور رضوان اور شاہین آفریدی، جنہوں نے نہایت شاندار کارکردگی کا مظاہرہ کیا،کو دلی مبارکباد پیش کرتا ہوں۔ قوم کو آپ سب پر فخر ہے۔ pic.twitter.com/AfcrvI2JIC
— Imran Khan (@ImranKhanPTI) October 24, 2021
The captain and head coach address the players after Pakistan's historic win over India. #WeHaveWeWill pic.twitter.com/Laww5iTMzX
— Pakistan Cricket (@TheRealPCB) October 24, 2021












Click it and Unblock the Notifications