খেলোয়াড়দের সামনেই কুম্বলেকে গালি কোহলির ! প্রকাশ্যে ভারতীয় ড্রেসিংরুমের নগ্নতা

জানা গিয়েছে,চ্যাম্পিয়ান্স ট্রফির আগে টিম মিটিং এ নাকি কুম্বলে-কোহলির তরজা এতটাই চরমে ওঠে,যে কুম্বলের প্রতি অশালীন মন্তব্য করতেও ছাড়েননি কোহলি।

পাকিস্তানের কাছে ভারতের শোচনীয় হারের চেয়েও,কুম্বলে-কোহলি দ্বৈরথ নিয়ে এই মুহূর্তে বেশি সরগরম ভারতীয় ক্রিকেট। দুজনের মধ্যে ঝামেলা নিয়ে এই ক'দিনে বেশ জলঘোলা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে নানা খবর। তারই মধ্যে জানা গিয়েছে , চ্যাম্পিয়ান্স ট্রফির ফাইনালের আগে টিম মিটিং এ নাকি কুম্বলে-কোহলির তরজা এতটাই চরমে ওঠে,যে কুম্বলের প্রতি অশালীন মন্তব্য করতেও ছাড়েননি কোহলি।

ভারতীয় ক্রিকেটে অনিল কুম্বলের পরিচিতি 'জেন্টিলম্যান' হিসাবে। ক্রিকেটার হিসাবে তিনি অনেকটাই শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে বিশ্বাসী। এহেন কুম্বলেকেও নাকি শেষমেশ টিম মিটিং -এ শুনেত হয়েছে গালিগালাজা! সূত্রের খবর, আইসিসি চ্যাম্পিয়ান্স ট্রফিতে ভারত-পাক ফাইনালের দুদিন আগে টিম মিটিং- এ কুম্বলে ও কোহলির তুমুল বচসা শুরু হয়। সেসময় ভারত অধিনায়ক কোহলি কুম্বলেকে গালি দেন বলে খবর।

ভারত-পাক ফাইনালের আগে টিম মিটিং-এ কুম্বলেকে গালিগালাজ করেন বিরাট! দাবি সূত্রের

আরো জানা গিয়েছে, সেই টিম মিটিং-এ নাকি, কুম্বলেকে বিরাট স্পষ্ট জানিয়ে দেন যে, ভারতীয় ক্রিকেটাররা আর চাইছেন না কুম্বলেকে। যার প্রত্যুত্তরে কুম্বলে বলে ওঠেন 'এনাফ ইজ এনাফ'! দেশের এক প্রথম সারির সংবাদমাধ্যম এমনই তথ্য প্রকাশ করেছে।

কোচ ও অধিনায়কের সম্পর্কে চিড় ধরার ঘটনা এটাই প্রথম নয় ভারতীয় ক্রিকেটে। এর আগেও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভের সঙ্গে কোচ গ্রেগ চ্যাপেলের ঝামেলা অনেক দূর পর্যন্ত গড়ায়। কিন্তু শালীনতা বোধের মধ্যে থেকে সৌরভ গোটা বিষয়টিকে সামলেছেন সেসময়। সেদিক থেকে দেখতে গেলে, কুম্বলে-কোহলি দ্বৈরথে ভারত অধিনায়ক কোহলির শিষ্টাচারগত অবস্থান অনেকটাই দুর্বল। এ নিয় ভারতীয় ক্রিকেটের সমর্থকদের থেকে শুরু করে ক্রিকেট তারকাদের অনেকেই একমত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+