করোনার বিরুদ্ধে লড়াইয়ে সেঞ্চুরি করা কোন ব্যাট নিলামে তুলতে চান বিরাট

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সেঞ্চুরি করা কোন ব্যাট নিলামে তুলতে চান বিরাট

বিশ্বজুড়়ে করোনা মহামারীতে সর্বত্রই উদ্বেগের ছবি। ভারতেও সেই ছবি দেখা যাচ্ছে। ভারতে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে করোনার কারণে দীর্ঘ লকডাউনের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষরা অনেকেই দু'বেলা খাবার জোগাড় করতে সমস্যায় পড়ছেন। তাঁদের পাশে দাঁড়াতে চান বিরাট কোহলি।

ক্রিকেটারদের ইনস্টাগ্রাম আড্ডা

লকডাউনে ঘরে বসে ক্রিকেটারদের এখন ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে আড্ডা দিতে দেখা যাচ্ছে। বিরাট-পিটারসন, যুবরাজ-রোহিত, শামি-ইরফানদের এই লাইভ চ্যাটে পাওয়া গিয়েছে।

আরসিবির হয়ে বিরাট-এবিডির জোড়া শতরান

আরসিবির হয়ে বিরাট-এবিডির জোড়া শতরান

এমন এক ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স ক্রিকেট ও বর্তমান পরিস্থিতি নিয়ে আড্ডা দিয়েছেন। সেখানেই দুই বন্ধু স্মৃতির পাতায় ফিরে যান।২০১৬ সালে গুজরাত লায়েন্সের বিরুদ্ধে একই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলারের হয়ে দুই তারকা সেঞ্চুরি করেন। আড্ডায় টাইমমেশিনে সেই স্মৃতি নিয়ে বিরাট ও এবিডি চার বছরে আগের স্মৃতিচারণা করেন।

সেই ম্যাচে দুই ক্রিকেটারের রান

সেই ম্যাচে দুই ক্রিকেটারের রান

সে ম্যাচে এবি ডিভিলিয়ার্স ৫২ বলে অপরাজিত ১২৯ রান করেছিলেন। বিরাট কোহলি ৫৫ বলে ১০৯ রান করেছিলেন । দুই মহাতারকার এই ব্যাটিংয়ে ভর করে আরসিবি ৩ উইকেট হারিয়ে ২৪৮ রান তোলে। গুজরাতকে ১০৪ রানে অলআউট করে আরসিবি ১৪৪ রানে ম্যাচ জিতে নেয়

ব্যাট নিলামে তুলতে চান বিরাট

ব্যাট নিলামে তুলতে চান বিরাট

ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে দু'জনেই জানিয়েছেন, সে ম্যাচে ব্যবহৃত ব্যাট ও জার্সি অনলাইন নিলামে তুলে অর্থ সংগ্রহ করবেন। করোনা মোকাবিলায় অর্থ সাহায্যের জন্যে সেই ব্যাট এবিডি নিলামে তোলার প্রস্তাব দেন। তিনি বলেন, '২০১৬ আইপিএলে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে দুজনেই সেঞ্চুরি করেছিলাম। বিরাট এখন চলো, সেই ম্যাচের ব্যাট, জার্সি অনলাইন নিলামে তুলে দিই। সেই অর্থ এই করোনা পরিস্থিতিতে হাজার হাজার মানুষের মুখে অন্ন তুলে দিতে কাজে আসবে। দু'দেশের খাদ্য সঙ্কটে পড়া মানুষদের জন্য এই অর্থ সাহায্য করতে পারে'।

কোহলি যা বলেছেন

কোহলি যা বলেছেন

কোহলি সঙ্গে সঙ্গে প্রস্তাবে রাজি হয়েছে, 'আরসিবির হয়ে সেঞ্চুরি হাঁকানো সেই ব্যাট কেনার জন্য অনেকেই নিশ্চয়ই মুখিয়ে থাকবে। সেই ব্যাট ও জার্সি নিলাম করে পাওয়া অর্থ স্বেচ্ছাসেবী সংস্থায় হাতে আমরা তুলে দেব।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+