Virat Kohli: নাদাল-জকোভিচদের সঙ্গে এক আসনে কোহলিও, ব্যাখ্যা দিলেন ডি'ভিলিয়ার্স
দেশ ভিন্ন হলেও বিরাট কোহলি এবং এবি ডি'ভিলিয়ার্সকে এক সূত্রে বেঁধেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রোটিয়া প্রাক্তন ক্রিকেটার ডিভিলিয়ার্সের সঙ্গে বিরাট কোহলির বন্ধুত্বের কাহিনি নতুন নয়। মাঠে যতদিন একসঙ্গে খেলেছেন ততদিন তাঁদের পার্টনারশিপ ছিল অন্যতম আকর্ষণীয়। বর্তমানে একসঙ্গে না খেললেও বিরাট-এবির বন্ধুত্বের কোনওরকম ফাটল ধরেনি।
এবার কোহলি বিরাট প্রশংসায় পঞ্চমুখ হলেন ডিভিডিয়ার্স। রাফায়েল নাদাল, রজার ফেডেরারের সঙ্গে বিরাটের তুলনা টানলেন প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার। নিজের ইউটিউব চ্যানেলে বিরাট প্রসঙ্গে বলতে গিয়ে ডি'ভিলিয়ার্স বিশ্বের কিংবদন্তিদের সঙ্গে তুলনা করেন বিরাটের।

প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার বলেন, 'বিশ্বের মহান ক্রীড়াবিদদের সঙ্গে কোহলির অনেক মিল রয়েছে। টাইগার উডস, রজার ফেডেরার, রাফায়েল নাদাল বা নোভাক জকোভিচ তালিকা অনেক লম্বা। এই সমস্ত ক্রীড়াবিদদের সঙ্গে বিরাটের আগ্রাসী এবং লড়াকে মানসিকতার সাদৃশ্য রয়েছে। এই সমস্ত ক্রীড়াবিদরা কখনই হারতে চান না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যান।'
এখানেই থেমে না থেকে নিজের বক্তব্যে মেসির-রোনাল্ডোর ও প্রসঙ্গ টানেন ডিভিলিয়ার্স। তাঁর কথায়, 'মেসি- রোনাল্ডোর মধ্যে যে বিষয়গুলি দেখতে পাওয়া যায় সেই একই সাদৃশ্য রয়েছে কোহলির মধ্যেও।' মাঠে যতটা আগ্রাসী মেজাজে কোহলিকে দেখা যায় মাঠের বাইরে ততটাই নরম মনের মানুষ প্রাক্তন ভারত অধিনায়ক।

এই প্রসঙ্গে ডি'ভিলিয়ার্স বলেছেন, 'মাঠের মধ্যে আমরা বিরাটকে আগ্রাসী মেজাজে দেখতে পাই। কিন্তু মাঠের বাইরে কোহলি সম্পূর্ণ আবেগতাড়িত একজন মানুষ। অনেক বেশি নরম কোহলি মাঠের বাইরে। ও সবসময় মানুষকে সাহায্য করতে চায়। তরুণ ক্রিকেটাররা যখনই ওর কাছে এসেছে ও নিজের সাধ্যমত সবাইকে সাহায্য করেছে।'
আইপিএলে ব্যাট হাতে একাধিক রেকর্ড গড়েছেন এবি-কোহলি জুটি। সম্প্রতি নিজের কেরিয়ারে ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচে ১০০ রানও করেন।












Click it and Unblock the Notifications