Virat Kohli: কিং কোহলিকে বিরাট সম্মান সিএবির, ইডেনে সচিনের পাশেই হলেন চিরস্থায়ী
৫ নভেম্বর নিজের ৩৫তম জন্মদিনে ইডেনে ইতিহাস গড়েছেন বিরাট কোহলি। শতরান করে ছুঁয়ে ফেলেছেন সচিন তেন্ডুলকরের কীর্তি। একদিনের ক্রিকেটে সচিনের মতোই বিরাটের নামের পাশেও ৪৯টি শতরান। ইতিহাসের ইডেনে নতুন মাইলস্টোন সৃষ্টি করেছেন কিং কোহলি। এবার ইতিহাসের ইডেন গার্ডেন্সে সচিনের পাশেই চিরস্থায়ী হলেন কিং কোহলিও।
কয়েকদিন আগেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে চিরস্থায়ী হয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁর মূর্তি স্থাপিত হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এবার কোহলিকেই বিরাট সম্মান জানাল সিএবি। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গ ক্রিকেটের সদর দপ্তরে দেখা গেল বিরাট চমক। সচিনের পাসেই স্থান দেওয়া হয়েছে তাঁর উত্তরসূরি কোহলিকেও। কিন্তু কীভাবে? বিস্তারিত তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এতদিন ইডেনের ক্লাব হাউসের সামনে দেখা যেত সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী, লক্ষ্মণ-দ্রাবিড়, কপিল দেব, জগমোহন ডালমিয়া, ২০০৭ সালে ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলের ছবি। এবার সেই জায়গায় স্থান পেলেন কিং কোহলিও। এতদিন যে জায়গায় টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ছবিটি ছিল সেখানেই স্থান পেয়েছেন কোহলি। অর্থ্যাত সচিনের ঠিক পাশেই।
বর্তমানে ২০০৭ সালে ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলের ছবি উপরে তুলে দেওয়া হয়েছে অর্থ্যাত জগমোহন ডালমিয়ার ছবির পাশে। নিজের আইকনের পাশেই ইডেনে চিরস্থায়ী স্থান পেলেন কোহলি। সেইসঙ্গে বিরাটের ৪৯তম সেঞ্চুরির মুহূর্তটিকে এভাবেই ধরে রাখলেন সিএবি কর্তারা।
ইডেনেই একদিনের ক্রিকেটে প্রথম শতরান করেছিলেন কোহলি। সেই মাঠেই সচিনের রেকর্ড স্পর্শ করলেন। ইডেন যেন কোহলির কাছে বৃত্ত পূরণের ঠিকানা। দক্ষিণ আফ্রিকার ম্যাচে কুমার সাঙ্গাকার রেকর্ড ভাঙেন বিরাট। বিশ্বকাপে ১৫৩২ রান ছিল শ্রীলঙ্কান প্রাক্তনীর। সেই রেকর্ড ভাঙেন কোহলি।বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় ৩ নম্বরে উঠে এলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
ইতিমধ্যেই তেন্ডুলকরের নামাঙ্কিত একটি স্ট্যান্ড রয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সচিনের একটি মূর্তি সম্প্রতি বসানো হয়েছে। ১২ বছর আগে ওয়াংখেড়ের মাঠে ক্রিকেট জীবনেইর সেরা সাফল্যটা পেয়েছিলে সচিন। দেশের হয়ে জিতেছিলেন বিশ্বকাপ। ১ নভেম্বর ভারত শ্রীলঙ্কা ম্যাচের আগে সচিনের মূর্তি উন্মোচিত হয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কোটলায় আছে বিরাটের নামে স্ট্যান্ডও।












Click it and Unblock the Notifications