Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Virat Kohli: সচিনের রেকর্ড ভাঙলেন, করলেন কতগুলি শতরান? একনজরে দেখে নিন কোহলির ২০২৩ সালের ওডিআই পারফরম্যান্স

Virat Kohli: বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দল ঘোষণা করেছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। টি২০ ও ওডিআই সিরিজের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিরাট কোহলি। এরইসঙ্গে চলতি বছরে একদিনের ক্রিকেটে চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল কোহলির জন্য। কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বছরের শেষ একদিনের সিরিজ খেলবে ভারত।

বিশ্বকাপ এবং এশিয়া কাপের মতো বড় দুটি টুর্নামেন্ট ছি‌ল চলতি বছরে। পাশাপাশি ছিল একাধিক দ্বিপাক্ষিক সিরিজও। ব্যাট হাতে কেমন ছিল ২০২৩ সালে বিরাট কোহলির পারফরম্যান্স ? কি কি রেকর্ড করলেন কিং কোহলি? সেই বিষয়ে বিস্তারিত তথ্যই তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

Virat Kohli

বিগত কয়েক বছর ধরেই ব্যাট হাতে সেভাবে সাফল্য পাচ্ছিলেন না কিং কোহলি। কিন্তু ২০২২ সাল থেকেই ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন তিনি। ২০২৩ সালে এসে আবার যেন পুরানো মেজাজেই দেখা দিলেন বিরাট কোহলিকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ থেকে নিজেকে বিশ্রামে রেখেছেন বিরাট কোহলি।এরফলে চলতি বছরে সীমিত ওভারের সিরিজে আর মাঠে নামতে দেখা যাবে না বিরাটকে।

১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালই চলতি বছরে কোহলির শেষ সীমিত ওভারের ম্যাচ। ২০২৩ সালে বিরাট কোহলি মোট ২৪টি একদিনের ম্যাচে ব্যাট হাতে নেমেছেন। করেছে ১৩৭৭ রান। এর মধ্যে রয়েছে ছয়টি শতরান এবং ৮টি হাফসেঞ্চুরি। বিশ্বকাপে মঞ্চে তিনটি শতরান করেছেন কিং কোহলি সেই সঙ্গে ভেঙে দিয়েছেন সচিনের ৪৯টি একদিনের শতরানের নজির।

একদিনেরবিশ্বকাপে ১১ ইনিংস খেলে ৭৬৫ রান করেছিলেন বিরাট কোহলি। সেইসঙ্গে তিনটি শতরান করে টপকে গিয়েছেন সচিনের অনবদ্য কীর্তিও। চলতি বছরে কোহলির গড় ৭২.৪৭। স্ট্রাইকরেট ৯৯.১৪। বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে হয়েছেন ম্যান অফ দ্য সিরিজ।

চলতি বছরে কোহলি প্রথম একদিনের শতরান করেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ জানুয়ারি। ৫ দিন পর শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও একটি শতরান করেন । এরপর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেন। বিশ্বকাপের বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করে পৌঁছে যান ৫০-এ।২০২২ সালে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের পর আর ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে দেখা যায়নি কোহলিকে।

বিশ্বকাপের মঞ্চে তিনটি শতরান সহ ৭১১ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং সেরা ক্রিকেটার হয়েছেন‌। কিন্তু কেরিয়ারে দ্বিতীয়বার বিশ্বকাপ খেতাব জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। ফাইনালে হারের ক্ষত এখনও হয়ত শুকাইনি বিরাটের মনে, আপাতত ক্রিকেট থেকে অনেষক দূরে রয়েছে‌ কিং কোহলি। পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+