অ্যাডিলেড টেস্টে কিংবদন্তি লারার কোন রেকর্ড টপকানোর সামনে বিরাট

অ্যাডিলেড টেস্টে কিংবদন্তি লারার কোন রেকর্ড টপকানোর সামনে বিরাট

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা! তারপর অ্যাডিলেডে বহু প্রতীক্ষিত ভারত অস্ট্রেলিয়ার মধ্যে গোলাপি বলে দিন রাতের টেস্ট মহারণ। ম্যাচের প্রথম বল গড়ানোর আগে ক্রিকেটদুনিয়া জুড়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

নজরে বিরাট কোহলি

নজরে বিরাট কোহলি

ডনের দেশে এবছর এই দিন রাতের টেস্টটি খেলেই দেশে ফিরবেন বিরাট। শেষবার বিরাটের ক্যাপ্টেন্সিতে ভারত প্রথমবার অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ২-১ হারিয়ে ইতিহাস তৈরি করেছিল। এবার কোহলি প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেখে ফিরবেন।

প্রথম টেস্টে রেকর্ডের সামনে কোহলি

প্রথম টেস্টে রেকর্ডের সামনে কোহলি

বিরাট এবার এই পিঙ্ক বল টেস্ট খেলে দেশে ফিরে আসছেন,তাই প্রথম টেস্টে আকর্ষণের কেন্দ্রে সবচেয়ে চর্চিত কোহলি। অ্যাডিলেডে দিন রাতের টেস্টে বিরাট আবার রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন।

পয়া মাঠ অ্যাডিলেড

পয়া মাঠ অ্যাডিলেড

৮ বছর আগে ২০১২ সালে এই অ্যাডিলেডেই টেস্ট কেরিয়ার বিরাট তাঁর প্রথম শতরান পান। অজিদের বিরুদ্ধে সেবার তৃতীয় টেস্টে বিরাট প্রথম ইনিংসে ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১১৬ রান হাঁকিয়েছিলেন।

অ্যাডিলেডে কিংবদন্তি লারার কত রান রয়েছে

অ্যাডিলেডে কিংবদন্তি লারার কত রান রয়েছে

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনয়াক কিংবদন্তি ব্রায়ান লারার কাছেও এই অ্যাডিলেড পয়া মাঠ। এখানে ৪টি টেস্ট খেলে লারা ৬১০ রান হাঁকিয়েছেন। নন অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে, এটাই অ্যাডিলেডে টেস্টে বিশ্বের কোনও ব্যাটসম্যানের সর্বাধিক রান।

অ্যাডিলেডে বিরাটের রান সংখ্যা কত

অ্যাডিলেডে বিরাটের রান সংখ্যা কত

অন্যদিকে অ্যাডিলেডে কেরিয়ারের প্রথম টেস্ট শতরান পাওয়ার পর ২০১৪ সালে দুই ইনিংসেই বিরাট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। অজিভূমে সেবার সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বিরাট ১৮৪ বলে ১১৫ রান হাঁকান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৭৫ বলে ১৪১ হাঁকিয়ে আউট হয়েছিলেন। ২০১৮ সালের সফরে অ্যাডিলেডে বিরাট অবশ্য সেঞ্চুরি পাননি। দুই ইনিংসে কোহলির সংগ্রহ ছিল ৩ ও ৩৪। সব মিলিয়ে বিরাট অ্যাডিলেডে ৩ টেস্ট খেলে ৪৩১ রান করেন।

লারার রেকর্ড থেকে কত রান দূরে কোহলি

লারার রেকর্ড থেকে কত রান দূরে কোহলি

অ্যাডিলেডে নন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান হিসেবে ওয়েস্ট ইন্ডিজের লারার সবেচেয়ে বেশি ৬১০ টেস্ট রান ছিল। বৃহস্পিতবার থেকে অ্যাডিলেডে শুরু হতে চলা পিঙ্ক বল টেস্টে বিরাট আর মাত্র ১৭৯ রান হাঁকালে কিংবদন্তি লারার রেকর্ড স্পর্শ করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+