ভুবি -ইশান্ত লড়াই নয়, লড়াই ছিল অশ্বিন - ভুবির, চাঞ্চল্যকর তথ্য
রাহানে দলে আসছেন এমনটাই প্রায় নির্ধারিত ছিল টিম ম্যানেজেমেন্টের পক্ষ থেকে। কিন্তু হঠাৎই অধিনায়ক বিরাট কোহলির একরোখামিতে বদলে গেল সিদ্ধান্ত।
কেপটাউনে দল নির্বাচন নিয়ে জোর কোন্দল হয়েছে। ভুবনেশ্বর কুমারকে সরিয়ে দলে নিয়ে এসেছিলেন ইশান্ত শর্মাকে। এই নিয়ে জোর সমালোচনায় সব মহল। কিন্তু আসল লড়াইটা হয়েছিল অন্য কারোর সঙ্গে অন্য কারোর।

সেঞ্চুরিয়নের টেস্টে প্রাথমিকভাবে প্রথম একাদশে জায়গা ছিল না রবিচন্দ্রন অশ্বিনের। সেখানেই গন্ডগোল বাঁধে থিঙ্কট্যাঙ্কের সঙ্গে বিরাটের। থিঙ্কট্যাঙ্ক পক্ষপাতী ছিল যাতে ভুবনেশ্বর কুমারকে দলে রাখা হয় আর রবিচন্দ্রন অশ্বিনকে না রাখা হয়। কিন্তু যখন দেখা যায় পিচ থেকে ঘাসের কভার সরিয়ে নেওয়া হয়েছে, তখনই দলে অশ্বিনকে রাখার জন্য জোর দেন অধিনায়ক কোহলি।
ভুবিকে 'ড্রপ' করা নিয়ে ইতিমধ্যেই সরগরম ক্রিকেট বিশ্ব। তবে ভুবির বদলে অশ্বিনকে দলে রেখে অধিনায়ক বিরাট কোহলি যে ভুল করেননি, তার প্রমাণ দিয়েছে সেঞ্চুরিয়ানই। ১১৩ রান দিয়ে ৪ উইকেট, সেঞ্চুরিয়ানে এটাই কোনও ভারতীয় স্পিনারের সেরা পারফরম্যান্স। এর মধ্যে রয়েছে ওপেনার ডিন এলগার (৩১), এডেন মার্ক্রাম (৯৪), কুইন্টন ডি ককের (০) মত বড় উইকেট।
অশ্বিন নিজেই জানিয়েছেন, 'খেলা শুরুর ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত মনে হচ্ছিল আমরা ৪ পেসার নিয়েই খেলব। কিন্তু খেলা শুরুর দিন মাঠে গিয়ে দেখি পিচে ঘাস নেই। তখনই নিজের মধ্যে একটা অনুভূতি কাজ করে, মনে হয় আমি ম্যাচে আছি।" নিজের পারফর্ম্যান্স নিয়ে খুশি অশ্বিন আরও বলেন, 'এমন অনেক ম্যাচের অভিজ্ঞতা আমার রয়েছে যেখানে খেলার কথাই ছিল না। তবে মাঠে নেমে উইকেট নিয়েছি। এটাও তেমনই একটা দিন।"

Innings Break! South Africa all out for 335 (Markram 94, Amla 82; Ashwin 4/113) #SAvIND #FreedomSeries pic.twitter.com/EGkzljOSBv
— BCCI (@BCCI) January 14, 2018

Click it and Unblock the Notifications