বিরাট কোহলি এখনও কেন অধিনায়ক, প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর

বিরাট কোহলি এখনও কেন অধিনায়ক, প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর

বিশ্বকাপে ব্যর্থতা সত্ত্বেও বিরাট কোহলিকে ভারতীয় দলের অধিনায়ক রাখার যুক্তিগ্রাহ্যতা নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর। চলতি বছরে বিরাটের নেতৃত্বে ভারতীয় দলের পারফরম্যান্সের গ্রাফ যে নিম্নমুখী, তাও স্মরণ করিয়েছেন ক্রিকেটীয় লেজেন্ড।

বিরাট কোহলি এখনও কেন অধিনায়ক, প্রশ্ন তুললেন সুনীল গাভাস্কর

কোনও রাখঢাক না রেখেই সুনীল গাভাসকর বলেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে বাড়তি সুবিধা পাচ্ছেন বিরাট কোহলি। লিটল মাস্টারের কথায়, কোনও বৈঠক ছাড়াই বিরাট কোহলিকে ওয়েস্ট ইন্ডিজগামী ভারতীয় দলের অধিনায়ক বাছা হয়। বিশ্বকাপে এমন ব্যর্থতার পর বিরাট আর টিম ইন্ডিয়ার অধিনায়ক থাকতে পারবেন কিনা, তা নিয়ে নির্বাচকরা কোনও আলোচনা করেননি বলেও দাবি গাভাসকরের।

তাঁর মতে, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বিরাট কোহলিকে ভারতীয় দলের অধিনায়ক বাছা হয়েছিল। ওই টুর্নামেন্টে ব্যর্থতা সত্ত্বেও শুধু নির্বাচকদের বদান্যতায় বিরাট ফের টিম ইন্ডিয়ার নেতা হয়েছেন বলে বক্তব্য সুনীল গাভাসকরের। ২০২৩ বিশ্বকাপের দিকে তাকিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচন নিয়ে আরও ভাবনা চিন্তার প্রয়োজন ছিল বলেও মনে করেন লিটিল মাস্টার।

বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের জন্য ওয়েস্ট ইন্ডিজগামী ভারতীয় দল থেকে কেদার যাদব ও দীনেশ কার্তিককে বাদ দেওয়া হয়েছে। একই যুক্তিতে অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বকাপ দিতে না পারায় বিরাট কোহলিরও ওই পদে থাকার কোনও যোগ্যতা নেই বলেই মনে করেন সুনীল গাভাসকর।

উল্লেখ্য বিশ্বকাপের আগে ঘরের মাঠে বিরাট কোহলির নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ হেরেছে ভারত। সে কথা স্মরণ করিয়ে এত ব্যর্থতা সত্ত্বেও ফের কোহলিকে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচনে বিসিসিআই-র নির্বাচন প্য়ানেলকে দুষেছেন সুনীল গাভাসকর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+