এশিয়া কাপ দ্বৈরথের আগে একে অপরের পিঠ চাপড়ালেন বিরাট-বাবর! আজমের শ্রেষ্ঠত্ব কোহলি মানতেই বন্দনা-বার্তা

এশিয়া কাপে ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দ্বৈরথ দেখতে ফুটছেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। যদিও ভারত ও পাকিস্তান দুই শিবিরেই নেই বিপক্ষের জন্য কোনও হুঙ্কার। বিরাট কোহলি এশিয়া কাপ অভিযানে নামার আগে মেনে নিলেন বাবর আজমের শ্রেষ্ঠত্ব। এরপর কোহলি-বন্দনা শোনা গেল পাক অধিনায়কের গলায়।

বাবরকে নিয়ে বিরাট প্রশংসা

এশিয়া কাপে অনুশীলনের ফাঁকে বাবর আজমের সঙ্গে বিরাট কোহলির করমর্দনের দৃশ্য ভাইরাল হয়। দুই দেশের দ্বৈরথের ৪৮ ঘণ্টা আগে খোশমেজাজে গল্প করতে দেখা গিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। বাবরের সঙ্গে অনেকেই বিরাটের তুলএরই মধ্যে স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেন, আমি বাবরকে অভিনন্দন জানিয়েছি যেভাবে তিনি এখন ক্রিকেট খেলছেন সেজন্য। তাঁর খেলা দেখতে যে ভালো লাগে তা জানিয়ে শুভেচ্ছাও জানিয়েছি। তিনি এই প্রশংসা পাওয়ার যোগ্য। বিশ্ব ক্রিকেটের আকর্ষণ জিইয়ে রাখতে এমন ক্রিকেটারদেরই দরকার। বাবরও ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলা, সৌজন্য বিনিময়ের আবহকে উপভোগ করছেন। তাঁর কথায়, এমনটা হওয়াই স্বাভাবিক। অন্য দলগুলির মধ্যেও এভাবেই কথাবার্তা চলতে থাকে।

একইরকম আছেন

বিরাট কোহলি আরও বলেন, ২০১৯ সালে বাবরের সঙ্গে প্রথম আলাপ ম্যানচেস্টারে। বিশ্বকাপের ম্যাচের পর বাবর ও ইমাদ ওয়াসিমের সঙ্গে বসে কথা হয়েছিল। তখন বাবর যে সম্মান প্রদর্শন করেছিলেন, এখনও তাতে কোনও বদল আসেনি। সব ফরম্যাট মিলিয়ে তিনি সম্ভবত সেরা ব্যাটার হওয়া সত্ত্বেও। ধারাবাহিকভাবে তিনি ভালো পারফর্ম করে চলেছেন। বাবর একজন অসাধারণ প্রতিভা। তাঁর খেলা দেখা সব সময়ই আমি উপভোগ করি। আমার প্রতি তাঁর আচরণ বা অ্যাপ্রোচে কোনও পরিবর্তন লক্ষ্য করিনি। তাঁর ক্রিকেট কেরিয়ারের ভিত মজবুত। এমন ক্রিকেটার, এমন চরিত্রের প্লেয়ার অনেক দূর যেতে পারেন। অনেকের কাছে আদর্শ হয়ে উঠতে পারেন।

কোহলি-বন্দনায় পাক অধিনায়ক

এরপর আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাট কোহলি সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাবর বলেন, জীবনে কোনও কিছুই সহজ নয়। সব জায়গায় চ্যালেঞ্জ রয়েছে। জীবনে কোনও কিছু কীভাবে অর্জন করা যাবে বা চ্যালেঞ্জের মোকাবিলা কীভাবে করা যাবে তা পুরোপুরিভাবে সংশ্লিষ্ট ব্যক্তির উপর নির্ভর করে। বিরাট এখনও বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। বিভিন্ন কন্ডিশনে তাঁর মতো ক্রিকেটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক ক্রিকেটারের জীবনেই ওঠা-নামা লেগে থাকে। জীবনে শুধু সাফল্য থাকবে, ব্যর্থতা থাকবে না, তা হতে পারে না। জীবনে যখন সব কিছু অনুকূলে থাকে না তখন পরিস্থিতি সামাল দিতে প্রয়োজন হয় শক্ত মানসিক গঠন।

নতুন লড়াই

বিশ্বকাপের আসরে গত টি ২০ বিশ্বকাপেই ভারতকে হারিয়েছিল পাকিস্তান। একপেশে ম্যাচে বাবরের দল জিতেছিল ১০ উইকেটে। যদিও এশিয়া কাপের লড়াইয়ে নামার আগে সেই পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছেন না পাক অধিনায়ক। তিনি বলেন, সেই ম্যাচটা অতীত। এর কোনও প্রভাব রবিবারের ম্যাচে পড়বে না। আমি পুরোপুরিভাবে ফোকাসড রয়েছি আগামীকালের ম্যাচ নিয়ে। দুই দলে অনেক পরিবর্তন এসেছে, পরিস্থিতিও আলাদা। দলগতভাবে আমরা আত্মবিশ্বাসী। তবে ম্যাচের আগে বড় বড় কথা বলব না। মাঠেই নিজেদের দক্ষতা প্রমাণের চেষ্টা করব। অধিনায়ক হিসেবে আমি নিজেও ১০০ শতাংশ দিতে প্রস্তুত। বিশ্বের ক্রিকেটপ্রেমীরা এই দ্বৈরথ দেখতে অপেক্ষা করে রয়েছেন। আমরা নিজেরা এই ম্যাচ খেলতে পারাকে উপভোগ করছি। দুই দলই তাঁদের সমর্থকদের মুখে হাসি ফোটাতে মুখিয়ে থাকবে।

বোলারদের উপর আস্থা

শাহিন শাহ আফ্রিদি ও মহম্মদ ওয়াসিম জুনিয়র চোটের কারণে ছিটকে যাওয়ায় পাকিস্তান এশিয়া কাপে ধাক্কা খেয়েছে। বাবর বলেন, শাহিন থাকলে ভারতের বিরুদ্ধে ম্যাচ অন্যরকম হতে পারতো। তাঁর উপস্থিতি ম্যাচের ফলাফল আমাদের পক্ষে আনার পক্ষে সহায়ক হতো। কিন্তু তিনি এখন নেই। তা সত্ত্বেও আমাদের ফাস্ট বোলাররা যথেষ্ট ভালো। তাঁরা সেরাটা উজাড় করে দিতে মুখিয়ে। উল্লেখ্য, হাসনাইনের পর হাসান আলিও পাকিস্তানের দলে পরিবর্ত হিসেবে ঢুকে পড়়েছেন। ভারতীয় দলে কে আছেন, কে নেই তা নিয়ে ভাবছেব না বাবর। সব বোলারকেই সমীহের চোখে দেখে নিজের দুরন্ত ফর্ম অব্যাহত রাখতে চান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+