কোচ নিয়ে নিজের মত দিতেই পারেন বিরাট কোহলি, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

কোচ নিয়ে নিজের মত দিতেই পারেন বিরাট কোহলি, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচন প্রক্রিয়া চলাকালীন এই ইস্যুতে নিজের পছন্দের কথা জানিয়ে বিতর্কে জড়িয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর এই আচরণের সমালোচনায় সরব দেশের ক্রিকেট মহলের একটা অংশ।

কোচ নিয়ে নিজের মত দিতেই পারেন বিরাট কোহলি, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

কেন এমন করলেন বিরাট তা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন ভারত অধিনায়কের পাশে দাঁড়ালেন দেশের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে স্পষ্ট ভাষায় মহারাজ সাফ জানালেন, ভারতের হেড কোচ পদে নিজের পছন্দের কথা জানিয়ে কোনও ভুল করেননি বিরাট। অধিনায়ক হিসেবে এটা তাঁর অধিকারের মধ্যেই পড়ে।

১৯ বছর আগে খাদের কিনারে দাঁড়িয়ে থাকা ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব হাতে তুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখান থেকে দলকে টেনে তোলাই শুধু নয়, সতীর্থদের মধ্যে জয়ের ক্ষিদে আমদানি করিয়েছিলেন। দেশের মাটি তো বটেই বিদেশেও কীভাবে শক্তিশালী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের চোখে চোখ রেখে খেলে জিততে হয়, তা দেখিয়ে দিয়েছিলেন মহারাজ। এহেন ব্যক্তিত্ব কোচ নির্বাচন নিয়ে বিরাট কোহলির মন্তব্যকে সমর্থন করায় দ্বিধায় পড়েছে ক্রিকেট বিশ্ব।

উল্লেখ্য ২০১৭ সালে ভারতীয় ক্রিকেট দলে কোচ হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন রবি শাস্ত্রী। সেই সময় বিসিসিআই-র ক্রিকেট অ্যাডভাইজারি কমিটিতে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ। এখন সেই কমিটি রয়েছেন কপিল দেব, অংশুমান গায়েকয়াড় ও সান্থা রাঙ্গাস্বামী। তাঁরা আবারও রবি শাস্ত্রীকেই টিম ইন্ডিয়ার কোচ বানান নাকি অন্য কাউকে, তা সময় বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+