'দুই' নম্বর বিরাট, স্তুতিতে ব্যস্ত ক্রিকেট দুনিয়া, চ্যালেঞ্জ ছুঁড়লেন সৌরভ
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। ফলও পেলেন হাতে নাতে।
দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি, দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। টানা নটি টেস্ট সিরিজ জিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার রেকর্ড ছুঁয়েছে ভারত। ১৫২. ৫০ গড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ৬১০ রান করেছেন বিরাট কোহলি একাই। ফলও হাতেনাতে। আইসিসি-র টেস্ট র্যাঙ্কিংয়ে দু 'নম্বর ব্যাটসম্যান হলেন বিরাট। এগোলেন তিন ধাপ।

একমাত্র রিকি পন্টিংই বিশ্ব ক্রিকেটের একমাত্র ব্যাটসম্যান যিনি ২০০৫- ০৬ -র ডিসেম্বর -জানুয়ারিতে তিনটি ফর্মাটেই এক নম্বরে ছিলেন। আরেক অজি ম্যাথিউ হেডেনও তিনটি ফর্মাটেই বিশ্বের এক নম্বর হয়েছিলেন। বিরাট যেরকম খেলছেন তাতে প্রথম ভারতীয় হিসেবে এই নজির তিনি গড়তেই পারেন। কারণ টেস্ট ক্রমতালিকায় ব্যাটসম্যানদের এক নম্বরে রয়েছেন স্টিভ স্মিথ। যাঁর সঙ্গে বিরাটের পয়েন্টের পার্থক্য ৪৫। বাকি দুটি ফর্মাটে বিরাটই এখন এক নম্বর ব্যাটসম্যান রয়েছেন।
সব মহলেই খুশির হাওয়া। বিরাটের প্রশংসায় মজেও সবমহল। এরমধ্যে ভারতের অন্যতম সর্বকালীন সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন বিরাটের ক্ষমতা আছে, সেটাকে কাজে লাগিয়েই এবার বিদেশের মাটিতে সিরিজ জিততে হবে ভারতকে। রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া যে রেকর্ড করেছিল তা ছুঁয়েছে বিরাটের ভারত। তবে এখনই পন্টিংয়ের অস্ট্রেলিয়ার সাফল্য বিরাটের ভারত ছুঁয়েছে এমনটা মানতে নারাজ সৌরভ। তাঁর সাফ বক্তব্য, 'বিরাটের নেতৃত্বে এই দল অনেক কিছু করে দেখাতে পারে, আমার মতে ও দারুণ ক্রিকেটার এবং খুব ভালো লিডার। কিন্তু ওঁরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া,দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডে যায়নি। ফলে ওঁদের এই ক্ষমতা এখনও পরীক্ষিত হয়নি।দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। ওঁদের ক্ষমতা আছে বিরাটের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা থেকে সিরিজ জিতে ফেরার। '












Click it and Unblock the Notifications