আর ১৮ রান করলেই সচিন-সৌরভের পর স্থান পাবেন বিরাট-রোহিত
আর ১৮ রান করলেই সচিন-সৌরভের পর স্থান পাবেন বিরাট-রোহিত
কটকে তৃতীয় তথা সিরিজ নির্ণায়ক ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। আবার এই ম্যাচেই লেজেন্ড সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঠিক পরেই স্থান পেতে পারে বিরাট কোহলি ও রোহিত শর্মার ব্যাটিং জুটি।

বিরাট-রোহিত জুটি
টিম ইন্ডিয়ার জার্সিতে ওয়ান ডে-তে জুটিতে ৪৭৩৬ রান করেছেন অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয়দের মধ্যে তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছেন তাঁরা।

দ্বিতীয় স্থানে কাঁরা
বিরাট কোহলি না থাকলেও তালিকার দ্বিতীয় স্থানে নাম রয়েছে টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মার। ওয়ান ডে-তে ভারতের হয়ে ইনিংস শুরু করতে নেমে শিখর ধাওয়ানের সঙ্গে জুটিতে ৪৭৫৩ রান রয়েছে হিটম্যানের।

দ্বিতীয় স্থানে উঠে আসতে পারেন বিরাট-রোহিত
কটকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় তথা সিরিজ নির্ধারক ওয়ান ডে ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং জুটি আর ১৮ রান করলেই তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসবে। যদিও তালিকার প্রথম স্থানে পৌঁছতে আরও প্রায় অর্ধেক রাস্তা পেরোতে হবে তাঁদের।

শীর্ষে সচিন-সৌরভ
ভারতীয় ক্রিকেটের লেজেন্ড সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায় বহুদিন আগে খেলা ছেড়ে দিলেও তাঁদের রেকর্ড এখনও অক্ষত। কখনও ওপেনে তো কখনও ফার্স্ট ডাউন বা সেকেন্ড ডাউনে দেশের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-র বর্তমান সভাপতির সঙ্গে জুটিতে ৮২২৭ রান তুলেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications