Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দশকের সেরা টেস্ট দল ঘোষণা উইজডেনের, তালিকায় ভারতের দুই

২০১৯ শেষের পথে। আর কয়েক দিনের মধ্যেই ২০২০-কে স্বাগত জানাবে বিশ্ব। একই সঙ্গে এবছরই শেষ হচ্ছে একটা আস্ত দশক। এই দশকের সেরা টেস্ট দল নির্বাচন করল উইজডেন। সেই দলে জায়গা পেলেন ভারতের দুই তারকা।

২০১৯ শেষের পথে। আর কয়েক দিনের মধ্যেই ২০২০-কে স্বাগত জানাবে বিশ্ব। একই সঙ্গে এবছরই শেষ হচ্ছে একটা আস্ত দশক। এই দশকের সেরা টেস্ট দল নির্বাচন করল উইজডেন। সেই দলে জায়গা পেলেন ভারতের দুই তারকা।

২০১০ থেকে ২০১৯

২০১০ থেকে ২০১৯

২০১০-র জানুয়ারি থেকে ২০১৯-র ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্স ও পরিসংখ্যান ঘেঁটে এই দশকের সেরা টেস্ট দল নির্বাচন করেছে উইজডেন। নির্বাচক প্যানেলে রয়েছেন লাওরেন্স বুথ, জো হার্মান, জন স্টের্ন, ফিল ওয়াকার, যশ রানা।

দলে কোন দেশের ক-জন ক্রিকেটার

দলে কোন দেশের ক-জন ক্রিকেটার

উইজডেন প্রকাশিত এই দশকের সেরা টেস্ট দলে রয়েছেন ভারতের দুই জন ক্রিকেটার। ইংল্যান্ডের তিন, দক্ষিণ আফ্রিকার তিন, অস্ট্রেলিয়ার দুই, ও শ্রীলঙ্কার এক জন ক্রিকেটার রয়েছেন ওই দলে।

ভারতীয় ক্রিকেটার

ভারতীয় ক্রিকেটার

উইজডেন প্রকাশিত এই দশকের সেরা টেস্ট দলে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে জায়গা দেওয়া হয়েছে। দলে রয়েছেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

 পুরো দল

পুরো দল

অ্যালেস্টার কুক (ইংল্য়ান্ড), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), রবীচন্দ্রন অশ্বিন (ভারত), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), কাগিসো রাবাডা (দক্ষিণ আফ্রিকা) ও জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।

আইসিসি ক্রম তালিকা

আইসিসি ক্রম তালিকা

আইসিসি প্রকাশিত বছরের সর্বশেষ টেস্ট ক্রম তালিকার পয়লা নম্বর স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। আইসিসি প্রকাশিত টেস্ট ক্রম তালিকায় ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+