Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vinod Kambli: “ওনাদের জন্যই প্রাণ ফিরে পেলাম,” স্থিতিশীল হয়ে চিকিৎসকদের হাত ধরে বললেন বিনোদ কাম্বলি

Vinod Kambli: গুরুতর অসুস্থ হয়ে শনিবার থানের হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিনোদ কাম্বলি। তবে সূত্রের খবর, সংকটমুক্ত (Critical) না হলেও আগের থেকে ভালো (Stable) রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার (former India cricketer)। থানের আক্রুতি হাসপাতালের বিছানায় শুয়েই ছোট এক ভিডিয়ো বার্তায় চিকিৎসকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন কাম্বলি।

চিকিৎসকদের হাত ধরে ভিডিয়োতে কাম্বলিকে বলতে শোনা যায়, "এখানে চিকিৎসকরা ছিলেন বলেই আমি বেঁচে রয়েছি। এটাই বলতে চাই, চিকিৎসক স্যার আমাকে যা বলবেন আমি তাই করব। মানুষের কাছে আদর্শ তৈরি করতে চাই আমি।" জানা গিয়েছে, শরীর একটু স্থিতিশীল হওয়ায় ধীরে ধীরে কথা বলতে পারছেন বিনোদ কাম্বলি।

Vinod Kambli

গত কয়েক মাস যাবৎ শারীরিক সমস্যা নিয়ে ভুগছিলেন বছর বাহান্নর এই প্রাক্তন ক্রিকেটার। থানের হাসপাতালে ভর্তির পর জানা গিয়েছিল, বিনোদ কাম্বলির মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছে। তবে চিকিৎসার জেরে বর্তমানে তা অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মূত্রনালিত সমস্যা দেখা দিয়েছিল তাঁর।

সম্প্রতি এক সাক্ষাৎকারেও সেকথা জানিয়েছেন বিনোদ কাম্বলি। মূত্রনালিতে ইনফেকশনের জেরে গত মাসে তিন তিনটি হাসপাতাল ঘুরতে হয়েছিল তাঁকে। তবে গত শনিবার তাঁর শারীরিক অবস্থা আচমকাই সংকটজনক হয়ে পড়েছিল। এমতাবস্থায় এক ভক্তই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসেন। তবে প্রাথমিক রিপোর্টে যে আশঙ্কার কথা বলা হয়েছিল, তা কাটিয়ে উঠে বর্তমানে কিছুটা সুস্থ হয়েছেন কাম্বলি।

হাসপাতালের ইন চার্জ এস সিংয়ের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে কাম্বলির। প্রাক্তন ক্রিকেটারকে আজীবন বিনামূল্যে চিকিৎসা প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি। অপর এক চিকিৎসক বিবেক দ্বিবেদী এদিন বলেন, "শনিবার ভর্তির সময় কাম্বলি অসম্ভব যন্ত্রণায় ছটফট করছিলেন। সঙ্গে ধুম জ্বর ও তন্দ্রাচ্ছন্ন পরিস্থিতি ছল তাঁর। হাঁটাচলা তো দূর, ঠিকমতো বসতে পর্যন্ত পারছিলেন না তিনি।"

ওই চিকিৎসক আরও জানান, "আমরা সবকিছু খতিয়ে দেখে জানতে পারি কাম্বলির মূত্রনালিতে ইনফেকশন রয়েছে। পাশাপাশি ইলেকট্রোলাইট ভারসাম্য নেই তাঁর শরীরে। সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রাও কম রয়েছে। সেকারণেই যন্ত্রণায় ভুগছিলেন তিনি। রক্তচাপও কম ছিল কাম্বলির। আমরা শুরুতেই তাঁকে অ্যান্টিবায়োটিকস দিয়েছিলাম।"

বহুদিন ধরে আর্থিক অবস্থাও ভালো নেই কাম্বলির। বিসিসিআইয়ের মাসিক ৩০ হাজার টাকা পেনশনই একমাত্র সম্বল তাঁর। এর আগে তাঁকে সাহায্যে হাত বাড়িয়েছিলেন কপিল দেব, সুনীল গাভাস্কার। তবে কাম্বলি রিহ্যাবে যেতে রাজি হলে তবেই সাহায্য করবেন বলে জানান দুই ক্রিকেট তারকা। এই নিয়ে ১৫ বার রিহ্যাবে যাবেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+