Vinod Kambli: বন্ধু সচিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, নিজের শারীরিক অবস্থার আপডেট দিলেন কাম্বলি

কয়েকদিন আগেই রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে বিনোদ কাম্বলি প্রকাশ্যে আসেন, তখনই তাঁর শারীরিক অসুস্থতার কথা প্রকাশ্যে আসে। এরপর থেকে ফের চর্চায় উঠে এসেছে তাঁর নাম। কাম্বলির এমন শারীরিক অসুস্থতা দেখে অবাক হয়েছে ভারতীয় ক্রিকেট মহল। এবার নিজের শারীরিক অবস্থা থেকে সচিনের সাহায্য সব কিছু নিয়েই মুখ খুললেন বিনোদ কাম্বলি।

একটা সময় মুম্বইয়ে একইসঙ্গে উঠে এসেছিলেন সচিন ও কাম্বলি। কিন্তু শৃঙ্খলার অভাবেই হারিয়ে যান কাম্বলি। অন্যদিকে সচিন হয়ে উঠেন ভারতীয় ক্রিকেটের ভগবান। কিন্তু দুই জনের বন্ধুত্বে কখনও ছেদ পরেনি। কঠিন সময় সচিন তাঁকে কীভাবে সাহায্য করেছেন সেই প্রসঙ্গই ফের একবার প্রকাশ্যে আনলেন কাম্বলি।

একটি অনুষ্ঠানে কাম্বলি সচিন সম্পর্কে বলেছেন, একসময়ে আমার মনে হত, সচিন আমাকে কোনও সাহায্য করেনি। খুব হতাশায় ভুগতাম। কিন্তু পরে বুঝতে পারি সচিন আমার জন্য অনেক কিছু করেছেন। ২০১৩-য় আমার দুটো অপারেশন হয়েছিল যার পুরো টাকাটাই সচিন আমাকে দিয়ে সাহায্য করেছিলেন। যখনই একে অপরের সঙ্গে কথা বলি, ছোটবেলার বন্ধুত্বের কথা মনে পড়ে।

উল্লেখ্য এর আগে কাম্বলি একাধিকবার অভিযোগ করেছেন সচিন তাঁকে কোনওভাবেই সাহায্য করেনি। কিন্ত নিজের অবস্থান অবশেষে পাল্টে লিটল মাস্টার তথা বন্ধু সচিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন কাম্বলি।
নিজের শারীরিক অবস্থা সম্পর্কে কাম্বলি জানিয়েছেন, আমার মূত্রনালিতে সংক্রমণ হয়েছে। যার ফলে কয়েক মাসে আগে সম্পূর্ণ অচৈতন্য হয়ে গিয়েছিলামন। তবে এখন আগের থেকে ভাল আছি। একটি ভিডিওতে কাম্বলিকে আরও বলেছেন, আমি রিহ্যাবে যেতে রাজি। আমার কোনও ভয় নেই। কারণ জানি পরিবার আমার সঙ্গে রয়েছে।

কাম্বলির অবস্থা দেখে তাঁকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন সুনীল গাভাসকর। এমনকি অবেক প্রাক্তন ক্রিকেটারই কাম্বলির সঙ্গে যোগাযোগ করেছেন। এই প্রসঙ্গে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বলেন, সুনীল গাভাসকর প্রথম আমার সঙ্গে যোগাযোগ করেন। অজয় জাডেজা আমার খুব ভাল বন্ধু। ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল। অনেকেই আমার খোঁজ নিয়েছে, কথা বলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডও নিশ্চয়ই সাহায্য করবে। ইতিমধ্যে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

শারীরিকভাবে ক্রমশ ভেঙে যাচ্ছেন কাম্বলি. ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্যারা তাঁকে সব রকম সাহয্যের আশ্বাস দিয়েছেন। আর্থিক দুরাবস্তার মধ্যেও আছেন কাম্বলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+