সাদা বলের ক্রিকেটে ঋষভ পন্থের ভূমিকা ঠিক কী, স্পষ্ট করে দিলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ
সাদা বলের ক্রিকেটে ঋষভ পন্থের ভূমিকা ঠিক কী, স্পষ্ট করে দিলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ
দুই বছর আগে ২০২০-২১ বর্ডার-গাভাসকর ট্রফি'তে দুরন্ত পারফরম্যান্সের মধ্যে দিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছেন ঋষভ পন্থ। ভারতীয় সমর্থকদের অন্যতম পছন্দের ক্রিকেটার হয়ে উঠেছেন তিনি।

ভারতীয় দলের প্রথম একাদশে ফার্স্ট চয়েস উইকেটরক্ষক হয়ে ওঠা সঙ্গে সমর্থকদের অন্যতম পছন্দের ক্রিকেটার হিসেবে নিজেকে তুলে ধরাটা সহজ ছিল না ঋষভের জন্য। ধারাবাহিকতার অভাবের কারণে একটা সময়ে সমর্থকদরে লাগাতার সমালোচনার মুখে পড়তে হয়েছিল ঋষভকে। বিদেশের মাটিতে টেস্ট সিরিজে দলে জায়গা পাওয়ার জন্য ঋদ্ধিমান সাহার সঙ্গে বারবার লড়াই করতে হয়েছে। কিন্তু গাব্বায় তাঁর ৮৯ রানের ইনিংসের সৌজন্যে দলের নিয়মিত সদস্যে পরিনত হন ঋষভ। বাম হাতি ব্যাটসম্যানের ওই ইনিংসের কারণেই শেষ ৩২ বছরে প্রথম বার গাব্বায় পরাজিত হয় অস্ট্রেলিয়া। পাশাপাশি অভিজ্ঞ মহলের ধারনা আগামী দিনে ভারতীয় দলের অধিনায়ক হয়ে উঠতে পারেন পন্থ।
দ্য উইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর দিল্লি ক্যাপিটলসের অধিনায়কের প্রশংসা করছেন এবং সাদা বলের ক্রিকেটে ঋষভের কী ভূমিকা সেই নিয়েও একটা স্পষ্ট ধারণা দিয়েছে। তিনি বলেছেন, "ঋষভ জানে পাঁচ বা ছয় নম্বরে ফিনিসারের ভূমিকা পালন করতে হবে ওকে। ওডিআই-তে শতরান পাওয়ার জন্য কেউ ওকে চাপ দিচ্ছে না। ও এক জন ইম্প্যাক্ট খেলোয়াড়, ও যদি লাগাতার ৪০-৫০ রান পায় এবং দলকে ম্যাচ জেতাতে পারে, তা হলে সেটাই ঠিক আছে।" তাঁর আরও সংযোজন, "হঠাৎ করেই আরও পরিনত হয়ে উঠেছে ঋষভ। রোহিত (শর্মা) এবং (রাহুল) দ্রাবিড় রয়েছে এবং ও (ঋষভ) জানে যে এই ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার ও। একজন ক্রিকেটার হিসেবে ও এখন পরিনত। দিনে দিনে আরও উন্নতি করছে তবে এখনও অনেকটা পথ এগতে হবে।"

ভারতের জার্সিতে এখনও পর্যন্ত ৩০টি টেস্ট ম্যাচ খেলেছেন ঋষভ পন্থ। ৩০টি টেস্টে এই ক্রিকেটারের সংগ্রহ ১৯২০ রান। ২৪টি ওডিআই ম্যাচে ঋষভ পন্থ করেছেন ৭১৫ রান, যার মধ্যে রয়েছে পাঁচটি অর্ধ শতরান। টি-২০ ক্রিকেটে দেশের জার্সিতে ৪৩টি ম্যাচে ৬৮৩ রান করেছে ২৪ বছর বয়সী রুরকির এই ক্রিকেটার।
চলতি বছরের শেষের দিকে টি-২০ বিশ্বকাপের আসর বসছে অস্ট্রেলিয়ায়। ২০২১ টি-২০ বিশ্বকাপের খারাপ স্মৃতি ভুলে সাফল্য পাওয়ার লক্ষ্যে ঝাঁপাবে ভারত। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তানের মতো বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে ভারতের সাফল্য রোহিত-বিরাটদের মতোই অনেকটা নির্ভর করবে ঋষভপন্থের উপরও।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications