পায়ের পাতায় চোটের কারণে ভারতীয় অল রাউন্ডার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় হতাশ হয়েছেন তাঁর ফ্যানরা। বিজয়ের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি তাঁর পরিবর্তে ভারতীয় দলে ডাক পাওয়া মায়াঙ্ক আগরওয়ালকে শুভেচ্ছাও জানিয়েছেন ভারতীয় নেটিজেনরা।
সেই সঙ্গে আরও একটা যে প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে ট্রোলড হয়েছেন আম্বাতি রায়ডু। বিশ্বকাপের ভারতীয় দল নির্বাচন নিয়ে রায়ডুর করা থ্রি ডি মন্তব্য নিয়েই মশকরা করতে ছাড়েননি ভারতীয় নেটিজেনদের একটা অংশ।
কী বলেছিলেন রায়ডু
ভারতের বিশ্বকাপের ১৫ জনের দলে ডান হাতি ব্যাটসম্যান আম্বাতি রায়ডুর পরিবর্তে তরুণ অল রাউন্ডার বিজয় শঙ্করের নাম রেখেছিলেন নির্বাচক। এ ব্যাপারে আলোচনা শুরু হতেই সাফাই হিসেবে প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেছিলেন, অল রাউন্ডাররা মাঠে থ্রি-ডাইমেনশন দায়িত্ব পালন করেন। তারই পাল্টা টুইটে দল থেকে বাদ পড়ে ক্ষুব্ধ আম্বাতি রায়াডু লিখেছিলেন, তিনি ভাবছেন থ্রি-ডি চশমা পরে বিশ্বকাপ দেখবেন।
তারপর
চোট আঘাতে জর্জরিত হয়ে দেশে ফিরতে বাধ্য হওয়া বিজয় শঙ্করের বিশ্বকাপের পারফরম্যান্স কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়া ভুবনেশ্বর কুমারের ওভার শেষ করতে এসে প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলন তরুণ অল রাউন্ডার। বাকি দুটি ম্যাচেও বিজয়ের পারফরম্যান্স টু দ্য মার্ক বলা চলে।
Vijay Shankar is out of the #CWC19 and Mayank Agarwal comes in. Ambati Rayudu must be repenting on buying those 3D glasses for sure.
যে বিজয় শঙ্করকে ভারতের বিশ্বকাপের দলে নেওয়া নিয়ে তাঁর থ্রি-ডি, সেই অল রাউন্ডার চোট পাওয়ার পরেও তিনি ভারতীয় দলে ডাক না পাওয়ায় ডান হাতি ব্যাটসম্যান আম্বাতি রায়ডুকে টিপ্পনি করতে ছাড়েননি নেটিজেনরা।

Vijay shankar ruled out of world cup . Mayank agarwal will replace him.

Ambati Rayudu be like :~#CWC19 pic.twitter.com/AmebkVaO43
— मजा_kiya (@maza_kiya) July 1, 2019

If Ambati Rayudu hadn't tweeted about '3D Glasses' he would have been picked once Dhawan got injured..#CWC19 #TeamIndia
— Contractor Michael (@SarcasmChamp) July 1, 2019

Vijay Shankar ruled out of the World cup due to injury and Mayank Agarwal set to replace him...
— Broken Cricket (@BrokenCricket) July 1, 2019

3D glasses up for sale in OLX ~ Ambati Rayudu pic.twitter.com/l04l9rsYSZ
— maverick (@itsmesb7) July 1, 2019