WPL 2024: স্মৃতিদের সাফল্যে উচ্ছসিত ‘পলাতক’ মালিয়া, কোহলিদের কাছে করলেন বিরাট আবদার
আইনের চোখে যিনি পলাতক। কিন্তু মাঝে মধ্যেই সমাজ মাধ্যমে ভেসে উঠেন বিজয় মালিয়া। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে দেশের বিশিষ্ট এই শিল্পপতির বিরুদ্ধে। ভারত সরকার তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। মালিয়া কিন্তু আছেন নিজের মেজাজেই। আরসিবির মহিলা দল খেতাব জয়ের পরই ফের সোশ্যাল মিডিয়ায় উদয় হলেন মালিয়া।
মহিলাদের প্রিমিয়ার লিগে দ্বিতীয় বছরেই খেতাব ঘরে তুলল আরসিবি। স্মৃতি মান্ধানা দের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন বিজয়া মালিয়া। একইসঙ্গে বিরাট কোহলিদের কাছে ট্রফির আবদারও করেছেন মালিয়া। সোশ্যাল মিডিয়ায় তিনি্ লিখেছেন, 'উইমেন্স প্রিমিয়ার লিগ জেতার জন্য আরসিবি-র মহিলা দলকে অনেক শুভেচ্ছা জানাই। এর পাশাপাশি পুরুষ দলও এবার ট্রফি জিতলে ব্যাপারটা দারুণ হবে।'

দেশে কোটি কোটি টাকার প্রতারণার দায়ে অভিযুক্ত মালিয়া। বিদেশে গা ঢাকা দিয়েই পালিয়ে বাঁচছেন। তাঁর বিরুদ্ধে প্রতারণার প্রমাণ দিয়ে দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে সিবিআই। কিন্তু বিদেশের আদালতে সঠিক ও পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি ভারত।বিজয় মালিয়াকে গ্রেফতারের জন্য সিবিআই তৎপর হলেও, ব্যর্থ হয় তারা। এরপর মালিয়ার বিরুদ্ধে ওয়ান্টেড নোটিস জারি করে ভারত সরকার। সেই থেকে ব্রিটেনেই রয়ে গেছেন তিনি।
মোদী সরকারই মালিয়াকে পালিয়ে যেতে সাহায্য করেছে বলে দাবি ওঠে। শুধু বিজয় মালিয়া নন, সেই সময় ঋণ খেলাপের অভিযোগ উঠেছিল ললিত মোদী থেকে শুরু করে আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে। বর্তমানে সকলে ভারত থেকে পালিয়ে গিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
Heartiest congratulations to the RCB Women’s Team for winning the WPL. It would be a fantastic double if the RCB Men’s Team won the IPL which is long overdue. Good Luck.
— Vijay Mallya (@TheVijayMallya) March 17, 2024
শূন্য থেকে শুরু করে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন, এমন কোটিপতিদের উদাহরণ আমাদের দেশে ভূরি ভূরি রয়েছে। তবে এ-দেশে এমনও উদাহরণ রয়েছে, যেখানে দেখা যায় ভাগ্যের ফেরে সমস্ত কিছু খুইয়ে দেশ ছেড়ে পলাতকের মতো জীবন কাটাচ্ছেন এক কালের সফল ব্যবসায়ী বিজয় মালিয়া।












Click it and Unblock the Notifications