Vijay Hazare Trophy: চূড়ান্ত ব্যর্থ ব্যাটসম্যানরা, তামিলনাড়ুর বিরুদ্ধে তৃতীয় ম্যাচে লজ্জার হার বাংলার
প্রথম দুই ম্যাচে অনায়াস জয় এসেছিল, কিন্তু বিজয় হাজারে ট্রফির তৃতীয় ম্যাচেই হারের মুখ দেখতে হল বাংলাকে। শক্তিশালী তামিলনাড়ুর কাছে লজ্জার হার বাংলার। মূলত ব্যাটিং ব্যর্থতাতেই ডুবতে হল লক্ষ্মীরতন শুক্লার দলকে।
মুম্বইয়ের মাঠে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় তামিলনাড়ু দল। কিন্তু এই ম্যাচে বাংলা দলের ব্যাটিং পুরোপুরি ফ্লপ করে। বরোদার বিরুদ্ধে শতরানকারী অভিমন্যু ঈশ্বরণ এই ম্যাচে ১ রানেই আউট হয়ে যায়। নটরাজনের বলে আউট হলেন বাংলার এই ওপেনার। নির্ভরতা দিতে পারলেন না অভিষেক পোড়েলও। সন্দীপ ওয়ারিয়ারের বলে ১৪ রানেই সাজঘরে ফিরলেন তরুণ এই ব্যাটসম্যান।

তিন নম্বরে আকাশদীপকে নামিয়ে একটা ফাটকা খেলার চেষ্টা করেছিলেন বাংলার থিঙ্ক ট্যাঙ্ক। কিন্তু তা কাজে লাগল না। ০ রানেই আউট হলেন আকাশ। অধিনায়ক সুদীপ ঘরামি চার রান করেই আউট হলেন। কঠিন সময়ে বাংলা যার দিকে তাকিয়ে থাকে সেই ক্রাইসিস ম্যানেজার অনুষ্টুপ মজুমদারও দলকে রানের দিশা দেখাতে ব্যর্থ হলেন। ১১ রানে আউট হলেন রুকু।
বাংলা দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন শাহবাজ আহমেদ। এরপর ১৯ রান করেন হাবিব গান্ধী। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে রান করে দলকে বিপদ থেকে উদ্ধার করতে ব্যর্থ হলেন টেলএন্ডানররাও। করণ লাল, প্রদীপ্ত প্রামাণিক, মহম্মদ কাইফ বা ঈশান পোড়েল প্রত্যেকেই ব্যর্থ হলেন। এরমধ্যে প্রদীপ্ত ও ঈশান ০ রানে আউট হলেন।
বিপক্ষের পেসারদের দাপটে ২৩.৪ ওভারে মাত্র ৮৪ রানে গুটিয়ে যায় বাংলা। দক্ষিণী রাজ্যটির হয়ে সন্দীপ ওয়ারিয়ার ৪টি, বাবা অপরাজিত ও টি নটরাজন দুটি করে উইকেট পেলেন।
স্কোরবোর্ডে মাত্র ৮৪ রান। এই পরিস্থিতিতে দলকে জেতাতে হলে অবিশ্বাস্য পারফরম্যান্স দরকার ছিল বঙ্গ বোলারদের। বিপক্ষের ব্যাটারদের উপর চাপ বাড়াতে থাকেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ, ঈশান পোড়েল, আকাশদীপরা। কিন্তু হাতে কম রানের পুঁজি। তাই তিন পেস বোলার লড়াই করলেও, জয়ের জন্য যথেষ্ট ছিল না।
প্রতিপক্ষ দলের পাঁচ উইকেট ফেলে দিলেও ঈশান-কাইফরা জয় এনে দিতে পারলেন না। জবাবে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৫ উইকেটে ৮৫ রান তুলে ম্যাচ জিতে নেন দীনেশ কার্তিকের দল। ঈশান ও কাইফ দুটি করে উইকেট নেন।
তিন ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ ই-তে তিন নম্বরে থাকল বাংলা। ১২ পয়েন্ট নিয়ে মধ্যপ্রদেশ রয়েছে শীর্ষে। আগামী বুধবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ রয়েছে বাংলার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications